• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস
  2. ঢাকা

জাকসু নির্বাচনের ফলাফল দ্রুত ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধিসাভার (ঢাকা)
১২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪০
অ+
অ-
জাকসু নির্বাচনের ফলাফল দ্রুত ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ফলাফল না পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীদের দাবি, দ্রুত সময়ের মধ্যে ফলাফল ঘোষণা করতে হবে। তারা অভিযোগ করেন, ভোটগ্রহণের এক দিন পরেও ফলাফল প্রকাশ না করা অগ্রহণযোগ্য।

শিবির-সমর্থিত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাজহারুল ইসলাম মাজহার বলেন, ২১টি হলের ভোট গণনা শেষ হওয়া সত্ত্বেও এখনো জাকসুর ভোটগণনা শুরু হয়নি। এটি জাকসু বন্ধের পাঁয়তারা। আমরা দাবি জানাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে ভোট গণনা করে ফলাফল দিতে হবে। জাকসু বন্ধে পাঁয়তারা শিক্ষার্থীরা মেনে নেবে না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাকসু নির্বাচনের ভোট গণনা বন্ধ, চলছে জরুরি সভা
জাতীয় নির্বাচন ১৫ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে: প্রেস সচিব
নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার কারণেই সহকর্মীর মৃত্যু হয়েছে

স্বতন্ত্র সহসভাপতি (ভিপি) প্রার্থী আব্দুর রশিদ জিতু বলেন, ভোটের পর এক দিন পেরিয়ে গেলেও ফলাফল দিতে পারছে না নির্বাচন কমিশন। এর মধ্য দিয়ে প্রমাণ হয়, নির্বাচন কমিশন ব্যর্থ। আমরা প্রশাসনকে স্পষ্টভাবে বলছি—ফলাফল দিতে হবে, নয়তো শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে যাব।

এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে হলের কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার কিছু পর শুরু হয় গণনা কার্যক্রম।

বিজ্ঞাপন

লোটন আচার্য্য/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

নিহত জাবি ছাত্রী খাদিজার মা‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ