• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস
  2. রাজশাহী

রাকসুর সম্মাননা স্মারক পেলেন সাবেক ভিপি রিজভী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকরাবি
১১ নভেম্বর ২০২৫, ২০:৪৯
অ+
অ-
রাকসুর সম্মাননা স্মারক পেলেন সাবেক ভিপি রিজভী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে সম্মাননা স্মারক প্রদান করেছেন নবনির্বাচিত রাকসুর নেতৃবৃন্দ। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাকসু কার্যালয়ে তাকে এই সম্মাননা দেওয়া হয়।

বিজ্ঞাপন

রাকসু কার্যালয় পরিদর্শনকালে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে রুহুল কবির রিজভী আবেগভরে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ও অন্যতম সুন্দর বিশ্ববিদ্যালয়। শিক্ষা ও গবেষণায় এখানকার শিক্ষার্থীরা সবসময়ই সাফল্যের নজির স্থাপন করে আসছে। তবে গত ১৭ বছর এই বিশ্ববিদ্যালয় সন্ত্রাসী গোষ্ঠীর দখলে ছিল, যারা শিক্ষার্থীদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে। হলে সিট বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে তারা ছাত্র রাজনীতিকে কলুষিত করেছে এবং দীর্ঘদিন ধরে রাকসু নির্বাচন বন্ধ রেখেছে।

আরও পড়ুন
‘পাহাড়ে কোনো অস্ত্রধারী সন্ত্রাসী থাকতে দেওয়া হবে না’
আ.লীগের বিরুদ্ধে সমস্ত মামলা আমরা তুলে নেব : মির্জা ফখরুল
আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে যশোরে সতর্ক পুলিশ, গ্রেপ্তার ৫

নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, রাকসু এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষার্থীরা তাদের মতামত ও আবেগ প্রকাশ করতে পারে। যদি বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় আসে, তাহলে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন রাকসুর নবনির্বাচিত ভিপি ও শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাউদ্দিন আম্মার, এজিএস সালমান সাব্বিরসহ অন্যান্য নবনির্বাচিত নেতৃবৃন্দ।

জুবায়ের জিসান/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ছাত্র রাজনীতিছাত্র আন্দোলনরাজনীতিবিদবিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম

রাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম

নেপালে গণ-অভ্যুত্থানের নেতারাই সরকার গঠন করেছে কারণ সেখানে ঢাবি নেই

রাকসুর জিএসনেপালে গণ-অভ্যুত্থানের নেতারাই সরকার গঠন করেছে কারণ সেখানে ঢাবি নেই

রাবিতে অনুষ্ঠিত হলো রাকসু, সিনেট ও হল প্রতিনিধি সম্মেলন

রাবিতে অনুষ্ঠিত হলো রাকসু, সিনেট ও হল প্রতিনিধি সম্মেলন

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচারের দাবিতে রাবিতে মানববন্ধন

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচারের দাবিতে রাবিতে মানববন্ধন