• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বরিশাল

নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল শ্বশুর-জামাইয়ের 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
২৭ মার্চ ২০২৩, ১৬:০৯
অ+
অ-
নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল শ্বশুর-জামাইয়ের 

বরিশালের মেহেন্দিগঞ্জে নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে শ্বশুর-জামাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মার্চ) ভোরে উপজেলার গজারিয়া নদীতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- মেহেন্দিগঞ্জ উপজেলার চর এককরিয়া ইউনিয়নের চরলতা গ্রামের মৃত ইছাহাক বিশ্বাসের ছেলে শহিদ বিশ্বাস (৬৯) ও তার মেয়ের জামাই মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের বাজিদ খাঁ গ্রামের শহিদ ব্যাপারীর ছেলে রাসেল ব্যাপারী (৩২)।

জানা গেছে, রোববার (২৬ মার্চ) তারাবি নামাজ আদায় করে শ্বশুর-জামাই গজারিয়া নদীতে মাছ শিকার করতে যান। রাতে বজ্রপাতে তাদের দুইজনই মারা যান।

হিজলা নৌ ফাঁড়ির ইনচার্জ মজিবর রহমান বলেন, ভোরের দিকে নৌকায় শ্বশুর শহিদ বিশ্বাসের ঝলসানো মর‌দেহ পেয়েছেন অন্য জেলেরা। আর সকালে নদীতে অন্য জেলেদের জালে জামাই রাসেলের মর‌দেহ পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নদীতে মাছ শিকারে গিয়ে দুই জেলের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় উভয়ের মর‌দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সৈয়দ মেহেদী হাসান/এমজেইউ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বজ্রপাতমৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চলন্ত মোটরসাইকেলে গাছের ডাল ভেঙে পড়ে ২ যুবকের মৃত্যু

চলন্ত মোটরসাইকেলে গাছের ডাল ভেঙে পড়ে ২ যুবকের মৃত্যু

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

উইকিপিডিয়ায় যুক্ত হলো শহীদ শরীফ ওসমান হাদির জীবনী

উইকিপিডিয়ায় যুক্ত হলো শহীদ শরীফ ওসমান হাদির জীবনী

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক