• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. শরীয়তপুর

বিদেশ থেকে পাঠানো টাকা ফেরত দেয়নি বাবা, ফাঁস নিলেন ছেলে

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
২৯ এপ্রিল ২০২৪, ২৩:০০
অ+
অ-
বিদেশ থেকে পাঠানো টাকা ফেরত দেয়নি বাবা, ফাঁস নিলেন ছেলে
শাহজালাল হাওলাদার

স্বজনদের নিয়ে ভালো থাকার আশায় বিদেশে পাড়ি জমিয়েছিলেন শাহজালাল হাওলাদার (৩৫)। সাত বছর পর দেশে ফিরে এসে বিদেশ থেকে পাঠানো টাকা চাইলে ফেরত দিতে অস্বীকৃতি জানায় বাবা ও ভাই। অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন শাহজালাল। 

বিজ্ঞাপন

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার দারুল আমান ইউনিয়নের নাদ্রা গ্রামে এ ঘটনা ঘটে। শাহজালাল হাওলাদার নাদ্রা গ্রামের আব্দুর রব হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৭ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন শাহজালাল হাওলাদার। মালয়েশিয়ায় থেকে ৭ বছরে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকা পাঠিয়েছেন বাড়িতে। চার মাস আগে দেশে ফিরে বিয়ে করার প্রস্তুতি নেন শাহজালাল। কিন্তু বাবা বিভিন্ন অজুহাতে বিয়েতে রাজি হননি। একপর্যায়ে বিদেশ থেকে পাঠানো টাকা ফেরত চান শাহজালাল। কিন্তু বাবা আব্দুর রব হাওলাদার ও ভাই আল আমিন হাওলাদার টাকা দিতে অস্বীকৃতি জানান। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিসও হয়েছিল। পরে আজ সোমবার সকালে পুনরায় টাকা চান শাহজালাল হাওলাদার। টাকা না দিয়ে বাবা রব হাওলাদার তাকে গালাগালি করেন। এরপর নিজের ঘরে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন শাহজালাল। স্বজনরা তাকে উদ্ধার করে নিকটবর্তী ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সাইফুল ইসলাম নামে একজন বলেন, শাহজালাল বিদেশ থাকা অবস্থায় যে টাকা পাঠিয়েছিল, সেই টাকা ফেরত না দেওয়াতে একাধিক বার সালিস হয়েছিল। কিন্তু আজ শাহজালাল আত্মহত্যা করল।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে ডামুড্যা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত)  আব্দুস সালাম ঢাকা পোস্টকে বলেন, নিহত যুবক শাহজালালের বাড়িতে আছি। ঘটনার বিস্তারিত পরবর্তীতে জানানো হবে। শাহজালালের মরদেহ ভেদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

সাইফ রুদাদ/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আত্মহত্যামৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

উইকিপিডিয়ায় যুক্ত হলো শহীদ শরীফ ওসমান হাদির জীবনী

উইকিপিডিয়ায় যুক্ত হলো শহীদ শরীফ ওসমান হাদির জীবনী

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

হাতিরঝিলে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে প্রাণ গেল নারীর

হাতিরঝিলে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে প্রাণ গেল নারীর