• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. গোপালগঞ্জ

৯০ বছর পর বেদখল থাকা জমি বুঝে পেল মুকসুদপুর থানা পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিগোপালগঞ্জ
২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৩
অ+
অ-
৯০ বছর পর বেদখল থাকা জমি বুঝে পেল মুকসুদপুর থানা পুলিশ

প্রায় ৯০ বছরেরও অধিক সময় ধরে বেদখল থাকা গোপালগঞ্জের মুকসুদপুর থানার সাড়ে ৭ শতাংশ জমি অবশেষে বুঝে পেয়েছে পুলিশ। 

বিজ্ঞাপন

সোমবার (২২ সেপ্টেম্বর) অবৈধভাবে দখল করা ব্যক্তিরা থানার জমি ছেড়ে অন্যত্র চলে যায়। পরে বিকেলে মুকসুদপুর থানা পুলিশ তাদের জমি বুঝে নেয়। 

জানা গেছে, মুকসুদপুর থানার কার্যক্রম শুরু হলে ১৯১৭ সালের পর থেকে থানার পাশের পরিত্যক্ত জমিতে আশ্রয় নিয়ে ব্যবসায়িক দোকানপাট গড়ে তোলে স্থানীয় কয়েকটি পরিবার। বেশ কয়েক বছর আগে থেকে থানা কর্তৃপক্ষ কয়েকবার তাদের নোটিশ করে জমি ছেড়ে দিতে। কিন্তু বিগত দিনে তারা জমি না ছাড়তে গড়িমসি করে। সম্প্রতি তাদের সঙ্গে মুকসুদপুর থানা পুলিশ আলোচনা করে জমি ছেড়ে দিতে বললে তারা সোমবার দখল করা জমি ছেড়ে অন্যত্র চলে যায়। পরে বিকেলে থানা পুলিশ তাদের বেদখল থাকা সাড়ে ৭ শতাংশ জমি বুঝে পায়।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, আমাদের জমি দীর্ঘদিন পরে বুঝে পেয়েছি। তারা থানার জমি দখল করে থাকায় আমরা সার্বক্ষণিক নিরাপত্তা ঝুঁকিতে ছিলাম। অবশেষে তারা আমাদের জমি আলোচনার পরিপ্রেক্ষিতে স্ব-ইচ্ছায় ছেড়ে দিয়েছে। এতে করে আমরা ৯০ বছরেরও অধিক সময় পর আমাদের জমি ফেরত পেলাম।

বিজ্ঞাপন

আশিক জামান অভি/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

তিন জেলায় নতুন পুলিশ সুপার

তিন জেলায় নতুন পুলিশ সুপার