• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পাবনা

পাবনায় পরকীয়ার জেরে যুবককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিপাবনা
১ অক্টোবর ২০২৫, ১৩:২১
অ+
অ-
পাবনায় পরকীয়ার জেরে যুবককে কুপিয়ে হত্যা

পাবনা পৌর এলাকায় পরকীয়ার জেরে মো. আকাশ (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নাইম হোসেন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। সুভেল নামে একজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে পৌর এলাকার সাধুপাড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহত আকাশ সদর উপজেলার পলিথিন মোড়ের সোহেলের ছেলে এবং আহত নাইম সাধুপাড়ার মৃত লালু মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাধুপাড়ার এক গৃহবধূর সঙ্গে মিল্লাত নামে এক যুবকের পরকীয়া সম্পর্ক ছিল। সেই সম্পর্কের প্রমাণ ছিল আকাশ ও নাঈমের কাছে। মঙ্গলবার রাতে মিল্লাত ও তার সহযোগী সুভেলের সঙ্গে পরকীয়ার বিষয়ে কথা কাটাকাটি হয় আকাশ ও নাঈমের। একপর্যায়ে মিল্লাত তার হাতে থাকা ছুরি দিয়ে তাদের কুপিয়ে আহত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা একজনকে গ্রেপ্তার করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

রাকিব হাসনাত/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হত্যাপরকীয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

নিহত জাবি ছাত্রী খাদিজার মা‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর