• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নীলফামারী

নীলফামারীতে দেড় শতাধিক সনাতনী ও জাপা কর্মীর বিএনপিতে যোগদান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনীলফামারী
১১ নভেম্বর ২০২৫, ২২:১৫
অ+
অ-
নীলফামারীতে দেড় শতাধিক সনাতনী ও জাপা কর্মীর বিএনপিতে যোগদান

নীলফামারীর কিশোরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে প্রায় দেড় শতাধিক সনাতনী সম্প্রদায়ের মানুষ এবং জাতীয় পার্টির (জাপা) সাতজন কর্মী যোগ দিয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে রনচন্ডী ইউনিয়নের বাফলা গ্রামে আয়োজিত এক মতবিনিময় সভায় তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার।

বিজ্ঞাপন

এ সময় যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ডালিম।

বিএনপির নেতাকর্মীরা জানান, বিপুল সংখ্যক হিন্দু সম্প্রদায়ের মানুষের একসঙ্গে বিএনপিতে যোগদান শুধু দলের সাংগঠনিক শক্তি বাড়াবে না, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন
ক্লাস ফাঁকি দিয়ে কক্সবাজার সৈকতে বেড়াতে এসেছিল তারা
রাজবাড়ীতে অরিয়েন্ট জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড
লটারির মাধ্যমে একযোগে ৩০ জনকে বদলি করলেন ডিসি

বিজ্ঞাপন

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে মানুষ এখন বিএনপিতে যোগ দিচ্ছে। বিএনপিই জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সক্ষম দল। আজকে আনুষ্ঠানিকভাবে প্রায় দেড় শতাধিক সনাতনী, সাতজন জাতীয় পার্টির কর্মী ও তিনজন জামায়াতের কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিজাতীয় পার্টিজামায়াতরাজনীতিবিদনির্বাচননির্বাচন কমিশননির্বাচনকালীন সরকারসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রশি টানিয়ে ইয়াবা বিক্রি করা সেই বিএনপি নেতা বহিষ্কার

রশি টানিয়ে ইয়াবা বিক্রি করা সেই বিএনপি নেতা বহিষ্কার

ইফতার বিতরণে গোলযোগ, সিরাজগঞ্জে শ্রমিক দল নেতার সব পদ স্থগিত

ইফতার বিতরণে গোলযোগ, সিরাজগঞ্জে শ্রমিক দল নেতার সব পদ স্থগিত

মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল

মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল

বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের

বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের