• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মাদারীপুর

ভ্যান বাঁচাতে গিয়ে গাছের সাথে বাসের ধাক্কা, নিহত ১, গুরুতর আহত ১০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমাদারীপুর
১৪ নভেম্বর ২০২৫, ০৫:১৩
অ+
অ-
ভ্যান বাঁচাতে গিয়ে গাছের সাথে বাসের ধাক্কা, নিহত ১, গুরুতর আহত ১০

মাদারীপুরে একটি অটোভ্যানকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতরসহ আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার কালকিনি উপজেলার ভূরঘাটা কুন্ডুবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘন্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও ফায়ার সার্ভিস। নিহত ব্যক্তি বাসের হেলপার বলে জানা গেছে। তবে তার নাম পরিচয় এখনো জানা যায়নি।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে কুন্ডুবাড়ি এলাকায় আসলে একটি অটোভ্যান বাসের সামনে এসে পড়ে। ওই ভ্যানটিকে বাঁচাতে গিয়ে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায় এবং একজন নিহত হয়। আহত হয় কমপক্ষে ১০ জন। এসময় বাসের সামনের অংশের চাপা পড়ে আটকে থাকে সুপার ভাইজার। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিক থেকে চিকিৎসা নেয়। এ ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘন্টা পর হাইওয়ে পুলিশের প্রচেষ্টায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। নিহত ব্যক্তি বাসের হেলপার বলে জানায় স্থানীয়রা।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঢাকা পোস্টকে জানান, বাস দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে এখনো তার নাম পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনাটি এক পাসে হওয়ায় যানবাহন চলাচলে বেশি সমস্যা হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আকাশ আহম্মেদ সোহেল/এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনামৃত্যুআহত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

চলন্ত মোটরসাইকেলে গাছের ডাল ভেঙে পড়ে ২ যুবকের মৃত্যু

চলন্ত মোটরসাইকেলে গাছের ডাল ভেঙে পড়ে ২ যুবকের মৃত্যু

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

উইকিপিডিয়ায় যুক্ত হলো শহীদ শরীফ ওসমান হাদির জীবনী

উইকিপিডিয়ায় যুক্ত হলো শহীদ শরীফ ওসমান হাদির জীবনী