• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঢাকা

সাভারে ফের পার্কিং করা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধিসাভার (ঢাকা)
১৭ নভেম্বর ২০২৫, ০১:৩২
অ+
অ-
সাভারে ফের পার্কিং করা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সাভারে ফের পার্কিং করা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এবার আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

রোববার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের বটতলা এলাকায় পার্কিং করা ওই বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

সাভার থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওহাব ঢাকা পোস্টকে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিরুলিয়ার বটতলা এলাকায় চালক বাস পার্কিং করে খাবার খেতে যান। সেই সুযোগে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে পালিয়ে গেছে। পরে স্থানীয়রা বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসের বেশিরভাগ অংশ পুড়ে গেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন
ধামরাইয়ে দুর্বৃত্তদের আগুনে পুড়লো পার্কিং করা বাস
সাভারে এক রাতে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন
সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

বিজ্ঞাপন

প্রসঙ্গত, রোববার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকার আরিচামুখী লেনে ইতিহাস নামে একটি পার্কিং করা বাসে ও শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা ইউটার্ন এলাকায় পার্কিং করা শ্রমিক আনা-নেওয়ার একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

লোটন আচার্য্য/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অগ্নিকাণ্ডঅপরাধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরিশালে ওষুধ কারখানায় আগুন

বরিশালে ওষুধ কারখানায় আগুন

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে