• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. শিক্ষা
দ্বিতীয় ধাপে আবেদন শুরু ৩০ জুন

প্রথম ধাপে কলেজ পাননি ৪৭ হাজারের‌ বেশি শিক্ষার্থী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৪ জুন ২০২৪, ১০:২৮
অ+
অ-
প্রথম ধাপে কলেজ পাননি ৪৭ হাজারের‌ বেশি শিক্ষার্থী
ফাইল ছবি

একাদশ শ্রেণির প্রথম ধাপের ভর্তির ফলাফল প্রকাশ হয়েছে রোববার রাত ৮টায়। প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, প্রথম ধাপে ৪৭  হাজারের‌‌ বেশি শিক্ষার্থী কোনো কলেজ পাননি। যারা‌ আবেদন‌ করেও‌ কলেজ পাননি তারা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন। সেই আবেদন শুরু হবে ৩০ জুন।

বিজ্ঞাপন

কলেজ ভর্তির ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, প্রথম ধাপে কলেজ ভর্তির জন্য আবেদন করেছেন ১৩ লাখ ৩৫ হাজার ৫৮২ জন শিক্ষার্থী। এর মধ্যে আবেদন করেছেন এবং ফি-ও দিয়েছেন এমন শিক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ২৮ হাজার ২৫০ জন। বাকিরা আবেদন করলেও ফি জমা দেননি। এই শিক্ষার্থীরা যেহেতু সর্বনিম্ন ৫টি থেকে সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ দিতে পারেন, সে হিসাবে মোট আবেদন জমা (কলেজ পছন্দ) পড়েছে ৭২ লাখ ৬৭ হাজার ৬৮৩টি। এর মধ্যে কলেজ পেয়েছেন ১২ লাখ ৮৭ হাজার ৮৫৯ জন। অর্থাৎ ৪৭ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেও কলেজ পাননি।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, সারা দেশে মিশনারি পরিচালিত কলেজগুলোর বাইরে ৭ হাজার ৭৯২টি কলেজে আসন রয়েছে ২৬ লাখ ৪৭ হাজার ১৩৩টি। চলতি বছর সব শিক্ষা বোর্ড (সাধারণ, মাদ্রাসা ও কারিগরি) মিলিয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট অংশগ্রহণকারী ছিল ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন। এর মধ্যে পাস করেছেন ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। জিপিএ ৫ পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। সব মিলিয়ে এবার প্রায় ১০ লাখ আসন ফাঁকা থাকবে।

জানা গেছে, প্রথম ধাপে ফল প্রকাশের পর নির্বাচিতদের নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন প্রক্রিয়া শেষ হলে শূন্য আসনে ৩০ জুন থেকে দ্বিতীয় ধাপে আবেদন শুরু হবে, যা চলবে ২ জুলাই পর্যন্ত। ৪ জুলাই রাত ৮টায় দ্বিতীয় ধাপের ফল প্রকাশ হবে। এরপর টানা চার দিন চলবে দ্বিতীয় ধাপে নির্বাচিতদের নিশ্চায়ন প্রক্রিয়া। ৯ ও ১০ জুলাই তৃতীয় ধাপে আবেদন নেওয়া হবে। এ ধাপের ফল প্রকাশ করা হবে ১২ জুলাই রাত ৮টায়। তিন ধাপে আবেদনের পর ফল প্রকাশ, নিশ্চায়ন ও মাইগ্রেশন শেষে ১৫ জুলাই থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। চলবে ২৫ জুলাই পর্যন্ত। একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে আগামী ৩০ জুলাই। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

রেমালে ক্ষতিগ্রস্ত ১২৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠান, ক্ষতি সাড়ে ৩২ কোটি
অনিয়ম-জালিয়াতি-গ্রুপিং, ইমেজ সংকটে চট্টগ্রাম শিক্ষা বোর্ড
ফেল থেকে পাস করা শিক্ষার্থীরা কলেজ ভর্তিতে আবেদন করতে পারবে

চলতি বছর এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন। এর মধ্যে পাস করেছেন ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। সারা দেশে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন আছে ২৫ লাখের মতো।

এনএম/এনএফ 

 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিক্ষাএকাদশ দ্বাদশ শ্রেণী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ ভাতার চেক হস্তান্তর

বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ ভাতার চেক হস্তান্তর

ভুল তথ্যে প্রাথমিকের বই বিতরণ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি অধিদপ্তরের

ভুল তথ্যে প্রাথমিকের বই বিতরণ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি অধিদপ্তরের

ম্যানেজিং কমিটির সভাপতি হতে স্নাতক পাসের বাধ্যবাধকতা থাকছে না

ম্যানেজিং কমিটির সভাপতি হতে স্নাতক পাসের বাধ্যবাধকতা থাকছে না

২০ দিনের ছুটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

২০ দিনের ছুটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়