• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করাই শিক্ষকদের কাজ : ইউজিসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর ২০২৫, ১৮:৩৩
অ+
অ-
শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করাই শিক্ষকদের কাজ : ইউজিসি চেয়ারম্যান

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের শিক্ষার্থীদের সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ফায়েজ। 

বিজ্ঞাপন

তিনি বলেন, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ও চাহিদা অনুধাবন করেই শিক্ষকদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা উচিত।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) কেন্দ্রীয় প্রশিক্ষণ ও সম্মেলন কেন্দ্রে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য ৪ মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

আরও পড়ুন

১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এইচএসসি ফল পুনঃনিরীক্ষণের সুযোগ
যেভাবে জানা যাবে এইচএসসি পরীক্ষার ফল
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর

বিজ্ঞাপন

প্রফেসর ফায়েজ বলেন, শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করাই শিক্ষকদের প্রধান কাজ হওয়া উচিত। শিক্ষার্থীদের জন্যই বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে বলেই আমরা শিক্ষক। আমি মনে করেন, শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও আস্থা গড়ে উঠলে বিশ্ববিদ্যালয় পরিবেশ আরও শিক্ষাবান্ধব ও সমৃদ্ধ হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি সদস্য মোহাম্মদ তানজীমউদ্দিন খান। তিনি বলেন, ছাত্র-শিক্ষক সম্পর্কোন্নয়ন, আত্ম-উন্নয়ন এবং আত্ম-বিশ্লেষণের জন্য শিক্ষকদের প্রশিক্ষণ খুবই প্রয়োজন। খোলা মনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এই প্রশিক্ষণে অংশগ্রহণ এবং প্রশিক্ষণের দুর্বল দিক চিহ্নিত করতে হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম এবং বাউবির উপাচার্য প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম।

বিজ্ঞাপন

হিট প্রকল্পের প্রোগ্রাম অফিসার আবু তালেব মু. মুনীরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাউবি উপ-উপাচার্য প্রফেসর ড. সাঈদ ফেরদৌস ও প্রফেসর ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, কোষাধ্যক্ষ প্রফেসর ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, বিশ্ব ব্যাংকের টাস্ক টিম লিডার টিএম আসাদুজ্জামান, হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান, ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, স্ট্র্যাটেজিক প্লানিং এন্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকার। 

উল্লেখ্য, ৪ মাসব্যাপী বুনিয়াদি এই প্রশিক্ষণে ৪০ টি পাবলিক ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ৩০ জন প্রভাষক ও ৩০ জন সহকারী অধ্যাপক অংশ নিচ্ছেন।

আরএইচটি/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইউজিসি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইউজিসির নতুন চেয়ারম্যান ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ

ইউজিসির নতুন চেয়ারম্যান ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ

শারীরিক অসুস্থতার কারণে ইউজিসি চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন

শারীরিক অসুস্থতার কারণে ইউজিসি চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন

২০ দিনের ছুটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

২০ দিনের ছুটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে ইউজিসি

গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে ইউজিসি