• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. শিক্ষা

নবম-দশম শ্রেণির সাড়ে ৫ কোটি পাঠ্যপুস্তক মুদ্রণের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর ২০২৫, ১৫:৫৬
অ+
অ-
নবম-দশম শ্রেণির সাড়ে ৫ কোটি পাঠ্যপুস্তক মুদ্রণের অনুমোদন

আগামী শিক্ষাবর্ষের (২০২৬ সাল) মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন) নবম শ্রেণি, দাখিল নবম শ্রেণি, এসএসসি ও দাখিল ভোকেশনাল নবম শ্রেণি এবং কারিগরি ট্রেড নবম ও দশম শ্রেণির বিনামূল্যের ৫ কোটি ৫৪ লাখ ৯০ হাজার ৮৬৯টি পাঠ্যপুস্তক মুদ্রণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির সভাপতি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বৈঠকে ভার্চ্যুয়ালি অংশগ্রহণ করেন।

বৈঠক সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ২০২৬ সালের জন্য মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন) নবম শ্রেণি, দাখিল নবম শ্রেণি, এসএসসি ও দাখিল ভোকেশনাল নবম শ্রেণি এবং কারিগরি ট্রেড নবম ও দশম শ্রেণির বিনামূল্যের ৫ কোটি ৫৪ লাখ ৯০ হাজার ৮৬৯টি পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের প্রস্তাব নিয়ে আসা হয়।

উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে। ২২৩টি দরপতনের মাধ্যমে এসব পাঠ্যপুস্তক মুদ্রণ হচ্ছে। এতে মোট ব্যয় হবে ৪৭৯ কোটি ৮২ লাখ ৪৪ হাজার ৯২৭ টাকা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

৭২২ কোটি টাকায় এক লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার
হাজারের বেশি স্কুলে বিতরণ করা হলো ‘টাইলচক’ 
বুধবার থেকে ডিজিটাল জামিননামা, এক ক্লিকে পৌঁছে যাবে কারাগারে

এদিকে বৈঠকে কুমিল্লা সড়ক জোনের অধীন নোয়াখালী সড়ক বিভাগের ‘কুমিল্লা-লালমাই-চাঁদপুর-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ (আর-১৪০) (লক্ষ্মীপুর আন্ত:জেলা বাসস্ট্যান্ড থেকে বেগমগঞ্জ চৌরাস্তা) এবং বেগমগঞ্জ-সোনাইমুড়ী-রামগঞ্জ (আর-১৪২) (সোনাইমুড়ী থেকে রামগঞ্জ) আঞ্চলিক মহাসড়ক ৪-লেন সড়ক উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের দুটি প্রস্তাব উপস্থাপনের জন্য নির্ধারিত ছিল। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পক্ষ থেকে প্রস্তাবটি উপস্থাপন করার কথা ছিল কিন্তু উপযুক্ত প্রতিনিধি না থাকায় প্রস্তাব দুটি বৈঠকে উপস্থাপিত হয়নি।

এমএম/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মন্ত্রিপরিষদ বিভাগসালেহউদ্দিন আহমেদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল

মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল

১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তই বহাল

দিবস নিয়ে নতুন পরিপত্র জারি১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তই বহাল

সিদ্ধিরগঞ্জ গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নতুন ট্যারিফ অনুমোদন

সিদ্ধিরগঞ্জ গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নতুন ট্যারিফ অনুমোদন

যুদ্ধ পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় মন্ত্রিসভা কমিটি

যুদ্ধ পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় মন্ত্রিসভা কমিটি