• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

বাংলা ভাষা নিয়ে দেবের মন্তব্য ভাইরাল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৩:২০
অ+
অ-
বাংলা ভাষা নিয়ে দেবের মন্তব্য ভাইরাল

ভারতীয় বাংলা সিনেমার সুপারস্টার দেব। প্রায় দেড় যুগ ধরে তিনি রূপালি পর্দায় অভিনয় করছেন। উপহার দিয়েছেন বহু ব্যবসাসফল সিনেমা। এর পাশাপাশি দেব একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। পশ্চিমবঙ্গের ঘাটাল আসনের লোকসভা সদস্য তিনি। ২০১৪ সাল থেকে তিনি সংসদে এই অঞ্চলের প্রতিনিধিত্ব করছেন।

বিজ্ঞাপন

ভারতের সংসদে বাংলায় ভাষণ দিয়ে ব্যাপক আলোচিত হয়েছিলেন দেব। সেটাও কয়েক বছর আগের ঘটনা। এরপর প্রসঙ্গটি নিয়ে তিনি কলকাতার একটি টিভি অনুষ্ঠানেও মন্তব্য করেন। বাংলা ভাষা নিয়ে দেবের সেই কথাগুলো সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন পেজ ও গ্রুপে দেবের ওই মন্তব্যের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। মিলিয়ন মিলিয়ন ভিউ ছাড়িয়ে গেছে সেগুলোর। সবার ভূয়সী প্রশংসায় ভাসছেন ‘পাগলু’ তারকা।

দেব ওই সাক্ষাৎকারে বলেন, ‘দক্ষিণাঞ্চলের যত সংসদ সদস্য আছেন, তারা কখনো হিন্দিতে কিংবা ইংরেজিতে কথা বলেন না। আমি দেখেছি, তারা নিজেদের ভাষায় কথা বলেন। আমাদেরকে জোর করা হয়, কষ্ট করে বুঝতে হয়। সংসদে ইংরেজি ও হিন্দি অনুবাদক থাকেন, হেডফোনের মাধ্যমে সেটা শোনা যায়।’

বিজ্ঞাপন

Dhaka Post
সাক্ষাৎকার দিচ্ছিলেন দেব

বাংলা ভাষার পক্ষে জোরালো অবস্থান পরিষ্কার করে দেব আরও বলেন, ‘আমি কাদের সমস্যার কথা বলতে এসেছি সংসদে? আমি আমার গ্রামের সমস্যাটা বলতে এসেছি। তারা বাংলাটা ভালো বোঝে। আমার হিন্দিটা বাংলার চেয়ে অনেক ভালো, ইংরেজিটা অতোটাও খারাপ না। কিন্তু তারপরও আমি বাংলায় বলেছি। ওইদিন সংসদে যত মানুষ ছিলেন, প্রত্যেকের ক্ষমতা আছে আমি কী বলেছি, সেটা বোঝার। কারণ তাদের কাছে হেডফোন আছে, সেখানে অনুবাদ শোনা যায়। তাছাড়া আমি আগে থেকেই বলেছি যে, বাংলায় বলব। কারণ আমি তো একটা বাংলা অঞ্চলকে প্রতিনিধিত্ব করছি। আমি কেন গর্বিত হবো না বাংলায় কথা বলার জন্য? এবং আমি এটা নিয়ে অনেক গর্বিত।’

পরবর্তীতে আরও অনেকবারই ভারতের সংসদে বাংলায় বক্তব্য দিয়েছেন দেব। মাতৃভাষার প্রতি তার এই ভালোবাসা ও দায়িত্ববোধ মুগ্ধ করেছে সবাইকে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, দেবকে সর্বশেষ দেখা গেছে ‘টনিক’ সিনেমায়। যেটা গত ২৪ ডিসেম্বর মুক্তি পেয়েছিল। সিনেমাটি ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। সিনেমা হলের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও দারুণ সাড়া পেয়েছে।

কেআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দেবটালিউডটালিগঞ্জ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমি কাজ করতে চাই না : ঋতুপর্ণা

আমি কাজ করতে চাই না : ঋতুপর্ণা

গায়ের চামড়া মোটা হয়ে গেছে : সৌরভ

গায়ের চামড়া মোটা হয়ে গেছে : সৌরভ

দেবের ৫০তম ছবিতে বিশেষ চরিত্রে রুক্মিণী

দেবের ৫০তম ছবিতে বিশেষ চরিত্রে রুক্মিণী

এবার মিমি চক্রবর্তীর বিরুদ্ধে মামলা

এবার মিমি চক্রবর্তীর বিরুদ্ধে মামলা