• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ইতালিতে সমুদ্রপথে পৌঁছানোর শীর্ষে বাংলাদেশি অভিবাসীরা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২১ অক্টোবর ২০২৫, ২১:৫৯
অ+
অ-
ইতালিতে সমুদ্রপথে পৌঁছানোর শীর্ষে বাংলাদেশি অভিবাসীরা
ফাইল ছবি

সমুদ্রপথে চলতি বছরের শুরু থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ইতালিতে পাড়ি জমানো অভিবাসীদের শীর্ষে আছেন বাংলাদেশিরা। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।

বিজ্ঞাপন

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এখন পর্যন্ত মোট ১৬ হাজার ৫৫২ জন বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উপকূলে পৌঁছেছেন। 

দেশভিত্তিক হিসাবে দেখা গেছে, চলতি বছর ইতালিতে সমুদ্রপথে আগতদের মধ্যে বাংলাদেশিরাই সংখ্যায় শীর্ষে অবস্থান করছে। অন্য যেকোনো দেশের তুলনায় অনেক এগিয়ে আছে দক্ষিণ এশিয়ার দেশটি থেকে আগতরা।

২০২৪ সালের একই সময়ের তুলনায় এ বছর বাংলাদেশিদের আগমন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছর এ সময়ে ইতালিতে পৌঁছেছিলেন প্রায় আট হাজারের কিছু বেশি বাংলাদেশি; যা এবার দ্বিগুণেরও বেশি।

বিজ্ঞাপন

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত মোট ৫৫ হাজার ৯৪৮ জন সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন। তাদের মধ্যে বাংলাদেশিদের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে মিসর (৭ হাজার ৬৯০ জন) এবং তৃতীয় স্থানে ইরিত্রিয়া (৬ হাজার ৮৮৭ জন)। 

এরপর রয়েছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান (৩৭২৬), আফ্রিকার দেশ সুদান (৩৩৪৭), সোমালিয়া (২৫৬৬), ইথিওপিয়া (২০৩৭), মাগরেব অঞ্চলের দেশ তিউনিশিয়া (১৫২৪), ইরান (১৪৯৩), সিরিয়া (১২৪৫), গিনি (১২১৮), আলজেরিয়া (১১১৫), নাইজেরিয়া (৮০১), মালি (৭৫৩) ও আফগানিস্তান (৬১২)। অন্যান্য দেশের অভিবাসীদের সংখ্যা মিলিয়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৮২ জন।

পরিসংখ্যান বলছে, সামগ্রিকভাবে আফ্রিকার দেশগুলো থেকে আগমনের হার কিছুটা কমলেও দক্ষিণ এশীয় দেশ, বিশেষ করে বাংলাদেশ থেকে আগমন ক্রমাগত বাড়ছে। সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশিদের আগমন আরও বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ইনফোমাইগ্রেন্টস।

বিজ্ঞাপন

এসএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইতালিঅভিবাসনঅভিবাসী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইতালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

ইতালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

বাহরাইনের বাইরে অবস্থান করলেও ভিসা নবায়ন করতে পারবেন প্রবাসীরা

বাহরাইনের বাইরে অবস্থান করলেও ভিসা নবায়ন করতে পারবেন প্রবাসীরা

ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধের কঠোর সমালোচনায় মেলোনি

ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধের কঠোর সমালোচনায় মেলোনি

পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরাতে প্রস্তুত সরকার

পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরাতে প্রস্তুত সরকার