• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগে দুই ফিলিস্তিনি কিশোরকে হত্যা করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৮ নভেম্বর ২০২৫, ০০:২৩
অ+
অ-
পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগে দুই ফিলিস্তিনি কিশোরকে হত্যা করল ইসরায়েল
ফাইল ছবি

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা পশ্চিম তীরের অধিকৃত জুদেইরা গ্রামে পেট্রোল বোমা (মলোটভ ককটেল) নিক্ষেপের অভিযোগে দুই সন্দেহভাজন কিশোরকে হত্যা করেছে।

বিজ্ঞাপন

শুক্রবার রামাল্লাহ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রামাল্লাহ-ভিত্তিক ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত দুই কিশোরের নাম প্রকাশ করেছে। তারা হলেন— মোহাম্মদ আতিম ও মোহাম্মদ কাসিম। উভয়েই ১৬ বছর বয়সী।

শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘গত রাতে দুই ব্যক্তিকে শনাক্ত করা হয়, যারা জেরুজালেমের উত্তরে অবস্থিত জুদেইরায় একটি প্রধান বেসামরিক রুটের দিকে মলোটভ ককটেল নিক্ষেপ করেছে।’ ওই এলাকার সেনা ইউনিট ওই ‘ব্যক্তিদের নির্মূল করেছে’। ইসরায়েলি কর্মকর্তারা সন্দেহভাজনদের হত্যা করলে সাধারণত এই শব্দটি ব্যবহার করেন।

বিজ্ঞাপন

সেনাবাহিনী একটি নজরদারি ক্যামেরার ভিডিও প্রকাশ করেছে, যেখানে দুই ব্যক্তিকে একটি জ্বলন্ত বস্তু দেয়ালের ওপর দিয়ে ছুঁড়ে ফেলতে দেখা যায়।

জুদেইরা পশ্চিম তীরে অবস্থিত হলেও এটি ১৯৬৭ সাল থেকে ইসরায়েলের অধিকৃত। এটি এমন একটি সড়ক ও ভূমি দ্বারা পরিবেষ্টিত, যা কার্যত ইসরায়েলের সঙ্গে সংযুক্ত।

আরও পড়ুন
ইন্দোনেশিয়ায় মসজিদে জুমার নামাজ চলাকালে বিস্ফোরণ, আহত ৫৪
গাজায় ত্রাণ আটকে দিচ্ছে ইসরায়েল, অভিযোগ জাতিসংঘের

বিজ্ঞাপন

এক বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ওই দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে।

এর আগে বুধবার সেনাবাহিনী আরও একজন কিশোরকে হত্যা করে, যার বিরুদ্ধে ইসরায়েলি সেনাদের দিকে বিস্ফোরক নিক্ষেপের অভিযোগ ছিল।

শুক্রবার এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, তারা এই সপ্তাহে পশ্চিম তীরে তিনজন যোদ্ধাকে হত্যা করেছে এবং ৬০ জন ‘চিহ্নিত ব্যক্তিকে’ গ্রেপ্তার করেছে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে সহিংসতা ব্যাপকভাবে বেড়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী বা বসতি স্থাপনকারীদের হাতে অন্তত এক হাজার এক জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, একই সময়ে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের হামলায় ৪৩ জন ইসরায়েলি নিহত হয়েছেন।

এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইসরায়েলফিলিস্তিন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্র বেশি অর্থ আয় করতে পারে

বললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পতেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্র বেশি অর্থ আয় করতে পারে

ট্রাম্প ‘অনুতপ্ত’ না হওয়া পর্যন্ত থামব না, বললেন ইরানের নিরাপত্তা প্রধান

ট্রাম্প ‘অনুতপ্ত’ না হওয়া পর্যন্ত থামব না, বললেন ইরানের নিরাপত্তা প্রধান

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রণতরীতে আগুন, দুই নাবিক আহত

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রণতরীতে আগুন, দুই নাবিক আহত

বন্ধ না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে হামলা চলবে

মোজতবা খামেনির হুঁশিয়ারিবন্ধ না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে হামলা চলবে