• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক
শত বছরে সবচেয়ে ভয়াবহ খরা

পানির সংকটে বিপর্যয়ের শঙ্কা তেহরানে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৮ নভেম্বর ২০২৫, ২২:০০
অ+
অ-
পানির সংকটে বিপর্যয়ের শঙ্কা তেহরানে

ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের জন্য পর্যায়ক্রমে পানির সরবরাহ বন্ধের পরিকল্পনা করছে সরকার। কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ খরার মুখে পড়ায় তেহরান কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ইরান। প্রায় এক কোটি মানুষের মানুষের শহর তেহরানে নজিরবিহীন পানি সংকট মোকাবিলায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, চলতি বছর দেশটির রাজধানীতে গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে। ইরানের অর্ধেক প্রদেশে কয়েক মাস ধরে একফোঁটাও বৃষ্টিপাত হয়নি।

পানির সংকট মোকাবিলায় সরকার এখন তেহরানে নির্দিষ্ট সময় পর পর পানির সরবরাহ বন্ধের পরিকল্পনা করছে। দেশটির একাধিক সংবাদমাধ্যম বলেছে, ইতোমধ্যেই কিছু এলাকায় রাতের বেলায় পাইপে পানির সরবরাহ বন্ধ হয়ে গেছে।

আরও পড়ুন
কাজাখস্তানকে ‘ব্যবহৃত মাল’ বললেন ফিলিস্তিনি নেতা

বিজ্ঞাপন

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইরানের জ্বালানি মন্ত্রী আব্বাস আলি আবাদি বলেছেন, নতুন এই পদক্ষেপ পানির অপচয় রোধে সহায়তা করবে। যদিও কিছু অসুবিধা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

এর আগে, শুক্রবার সম্প্রচারিত এক ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে দিয়ে বলেছেন, চলতি বছরের শেষের মধ্যে যদি বৃষ্টিপাত না হয়, তাহলে তেহরান থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। তবে কীভাবে এমন বৃহৎ অভিযান পরিচালনা করা হবে, সেই বিষয়ে পরিষ্কার করে কিছু জানাননি তিনি।

দেশটির আলবোরজ পর্বতমালার দক্ষিণের ঢালে অবস্থিত তেহরানে গ্রীষ্মে প্রচণ্ড গরম ও শুষ্ক আবহাওয়া বিরাজ করে। তবে এই পরিস্থিতি সাধারণত শরতের বৃষ্টি ও শীতের তুষারপাত দিয়ে কিছুটা প্রশমিত হয়।

বিজ্ঞাপন

ইরানের সবচেয়ে বড় শহর তেহরান। স্থানীয় গণমাধ্যম বলছে, শহরটির বাসিন্দারা প্রতিদিন তিন মিলিয়ন ঘনমিটার পানি ব্যবহার করেন।

রাজধানীর অন্যতম প্রধান জলাধার কারাজ নদীর আমির কবির বাঁধ বর্তমানে প্রায় শুকিয়ে গেছে বলে জানিয়েছেন তেহরান পানি কোম্পানির মহাপরিচালক বেহজাদ পারসা। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে তিনি বলেছেন, বর্তমানে ওই বাঁধে মাত্র ১ কোটি ৪০ লাখ ঘনলিটার পানি আছে। গত বছরের একই সময় এই পানির পরিমাণ ছিল ৮ কোটি ৬০ লাখ ঘনমিটার।

তিনি বলেন, বর্তমানে এই পানি দিয়ে তেহরান অঞ্চলের বাসিন্দাদের পানির চাহিদা মেটানো যাবে মাত্র দুই সপ্তাহ। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত ছবিতে দেখা যায়, দেশটির কেন্দ্রীয় শহর ইসফাহান এবং উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজে অবস্থিত কয়েকটি বাঁধের পানির স্তরও আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে নিচে নেমে গেছে।

ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদের উপ-মেয়র হাসান হোসেইনি বৃহস্পতিবার আইআরএনএকে বলেছিলেন, পানির সংকট মোকাবিলায় রাতের বেলায় সরবরাহ বন্ধের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

চলতি বছরের জুলাই ও আগস্টে ভয়াবহ গরমে বিদ্যুৎ বিভ্রাট প্রায় প্রতিদিনের ঘটনা হয়ে ওঠায় পানি ও জ্বালানি সাশ্রয়ের জন্য তেহরানে দু’দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছিল।

সূত্র: এএফপি।

এসএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইরানের খবরপানি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরানের আলী লারিজানিকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল

ইরানের আলী লারিজানিকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল

অস্ট্রেলিয়ায় আশ্রয় চাওয়া পাঁচজনই ইরানে ফিরছেন, ব্রিসবেনের ক্লাবে দু’জন

অস্ট্রেলিয়ায় আশ্রয় চাওয়া পাঁচজনই ইরানে ফিরছেন, ব্রিসবেনের ক্লাবে দু’জন

মস্কোর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি

মস্কোর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বকাপ ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বকাপ ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি ইরানের