• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

সুভাষ সিংহ রায় ও তার স্ত্রীর ৯ ব্যাংক হিসাব ফ্রিজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর ২০২৫, ১৬:৩০
অ+
অ-
সুভাষ সিংহ রায় ও তার স্ত্রীর ৯ ব্যাংক হিসাব ফ্রিজ

দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে থাকা ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের পরিচালক সুভাষ চন্দ্র সিংহ রায় এবং তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ খন্দকার মমতা হেনা লাভলীর ৯ ব্যাংক হিসাবে থাকা ৪২ লাখ ৭৩ হাজার ৭০১ টাকা জব্দের আদেশ দিয়েছে আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ।

দুদকের জনসংযোগ কর্মকর্তা সংস্থাটির উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন দুদকের সহকারী পরিচালক বিলকিস আক্তার তাদের ব্যাংক হিসাব ফ্রিজ চেয়ে আবেদন করেন।

বিজ্ঞাপন

আবেদনে বলা হয়, সুভাষ চন্দ্র সিংহ রায়ের বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে অর্থ উপার্জন করে নিজ ও স্বার্থ-সংশ্লিষ্টদের নামে পরিচালিত ব্যাংক হিসাবে এনে বৈধতা প্রদানের চেষ্টা ও বিদেশে টাকা পাচারের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ করার অভিযোগের অনুসন্ধান চলছে। সুভাষ চন্দ্র সিংহ রায় ও তার নামীয় প্রতিষ্ঠান এবং তার স্ত্রী মমতা হেনা লাভলীর নামীয় এসব ব্যাংক হিসাবসমূহে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে।

বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, তারা এসব অ্যাকাউন্টে রক্ষিত অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে ব্যাংক হিসাবসমূহে রক্ষিত অর্থ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানের ক্ষতির সম্ভাবনা রয়েছে। অনুসন্ধান নিষ্পত্তির আগে ব্যাংক হিসাবে অর্থ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানের ক্ষতির সম্ভাবনা রয়েছে। এর আগে গত ২০ অক্টোবর তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন একই আদালত।

এনআর/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালতদুদকদুর্নীতি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন