• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দাখিলে আরও ছাড় দেওয়ার প্রস্তাব

শাহাদাত হোসেন (রাকিব)
শাহাদাত হোসেন (রাকিব)
৪ জুলাই ২০২৪, ১৫:৪৪
অ+
অ-
সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দাখিলে আরও ছাড় দেওয়ার প্রস্তাব

সরকারি কর্মচারীদের প্রতি পাঁচ বছর পরপর সম্পদের হিসাব দেওয়ার যে বিধান ছিল সেখানে পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে। পরিবর্তিত বিধিমালা এরই মধ্যে ভেটিং (পরীক্ষা-নিরীক্ষা) করেছে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ। 

বিজ্ঞাপন

প্রস্তাবিত খসড়া বিধিমালা চূড়ান্ত করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর সরকারি গেজেট হবে। তারপর এটি কার্যকর হবে।

সংশোধিত বিধিমালায় সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ইস্যুতে ছাড় দেওয়া হচ্ছে। সরকারি কর্মচারীদের আচরণ বিধিমালায় প্রতি পাঁচ বছর পরপর সম্পদের হিসাব দেওয়ার যে বিধান ছিল সেখান থেকে সময়সীমা তুলে দেওয়া হচ্ছে। অর্থাৎ এটি কার্যকর হলে সরকারি কর্মচারীদের পাঁচ বছর পরপর সম্পদের হিসাব দেওয়ার বাধ্যবাধকতা আর থাকবে না।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ঢাকা পোস্টকে বলেন, সংশোধিত বিধিমালায় সময়সীমা উঠিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। সম্পদের হিসাব সরকার যখন চাইবে তখন দিতে হবে। সরকার তিন বছরেও চাইতে পারে আবার ৬ বছরেও চাইতে পারে। এটা সরকারের এখতিয়ার।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব দিতে হবে
সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসেব দাখিলের নির্দেশনা চেয়ে রিট
সরকারি কর্মচারী হলেই রিটার্ন বাধ্যতামূলক, দিতে হবে সম্পদ বিবরণীও

বিশেষজ্ঞরা বলছেন, সম্পদের হিসাব দেওয়ার ক্ষেত্রে সময়সীমা উঠিয়ে দেওয়ার মাধ্যমে আরও ছাড় পাবেন সরকারি কর্মচারীরা। এর মাধ্যমে দুর্নীতি আরও প্রসারিত হবে। 

এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার ঢাকা পোস্টকে বলেন, সময়সীমা উঠিয়ে দেওয়ার মাধ্যমে মূলত সরকারি কর্মচারীদের আরও ছাড় দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

dhakapost

সময়সীমা উঠিয়ে দিলে দুর্নীতি বাড়বে জানিয়ে তিনি বলেন, তারা সম্পদের হিসাব দিতে চান না এবং তারাই এসব সিদ্ধান্ত নেন। তারা তাদের নিজেদের স্বার্থেই এটা করছেন। এটাও একটা দুর্নীতি। এই দুর্নীতির মাধ্যমে সামগ্রিকভাবে দুর্নীতির আরও প্রসার ঘটবে। 

কেনাকাটা ও সেবাদানসহ সরকারি নানা খাতে দুর্নীতি হচ্ছে উল্লেখ করে ড. বদিউল আলম মজুমদার বলেন, এর মূল কারণ হলো সরকারি কর্মচারীদের সুযোগ করে দেওয়া। এক্ষেত্রে কোনোরকম দায়বদ্ধতা নেই।

শুরুতে ছিল প্রতিবছর, ২০০২ সালে হয় পাঁচ বছর পরপর

১৯৭৯ সালে সরকারি কর্মচারীদের প্রতি বছর সম্পদের হিসাব জমা দেওয়ার বিধান চালু করা হয়। জবাবদিহিতা নিশ্চিতে সরকারি চাকরি আইনের অধীনে থাকা সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালায় এ নিয়ম যুক্ত করা হয়। এ ধারা অনুযায়ী প্রতি বছর সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব নিজ দপ্তরে জমা দিতে হতো।

এরপর ২০০২ সালে বিধিমালা সংশোধন করে এক বছরের পরিবর্তে প্রতি পাঁচ বছর পরপর সরকারি কর্মচারীদের হিসাব জমা দেওয়ার বিধান করা হয়। যদিও এই নিয়ম পুরোপুরি প্রতিপালন করা যায়নি।

সময়সীমা তুলে দেওয়ার প্রস্তাব

নতুন আচরণ বিধিমালার খসড়ার ১০ নম্বর বিধিতে বলা হয়েছে— প্রত্যেক সরকারি কর্মচারি চাকরিতে যোগদানের সময়, সরকার কর্তৃক সময় সময় নির্ধারিত ফরমে তার এবং তার পরিবারের সদস্যদের মালিকানাধীন বা দখলে থাকা শেয়ার সার্টিফিকেট, সিকিউরিটি, বিমা পলিসি এবং অলঙ্কারাদিসহ নগদ রূপান্তরযোগ্য সব স্থাবর ও অস্থাবর সম্পত্তির ঘোষণা প্রদান করবেন। 

বিদ্যমান বিধি

বিদ্যমান বিধিমালায় পাঁচ বছর পরপর কর্মচারীদের হিসাব জমা দেওয়ার বিধান রয়েছে। আচরণ বিধিমালায় ‘সম্পত্তির ঘোষণা’ উপ-শিরোনামের ১৩ নম্বর বিধিতে বলা রয়েছে— প্রত্যেক সরকারি কর্মচারীকে চাকরিতে প্রবেশের সময় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তার অথবা তার পরিবারের সদস্যদের মালিকানাধীন বা দখলে থাকা শেয়ার, সার্টিফিকেট, সিকিউরিটি, বিমা পলিসি এবং মোট পঞ্চাশ হাজার টাকা বা ততোধিক মূল্যের অলঙ্কারাদিসহ সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি সম্পর্কে সরকারের কাছে ঘোষণা দিতে হবে। এ ঘোষণায় নিচের বিষয়াদি উল্লেখ থাকবে:

(১) যে জেলায় সম্পত্তি অবস্থিত ওই জেলার নাম। (২) পঞ্চাশ হাজার টাকার অধিক মূল্যের প্রত্যেক প্রকারের অলঙ্কারাদি পৃথকভাবে প্রদর্শন করতে হবে (৩) সরকারের সাধারণ বা বিশেষ আদেশের মাধ্যমে আরও যেই সমস্ত তথ্য চাওয়া হয়।

আরও বলা রয়েছে, প্রত্যেক সরকারি কর্মচারীকে প্রতি পাঁচ বছর অন্তর ডিসেম্বর মাসে উপবিধি ১-এর অধীনে প্রযোজ্য ক্ষেত্রে দেওয়া ঘোষণায় অথবা বিগত পাঁচ বছরের হিসাব বিবরণীতে প্রদর্শিত সম্পত্তির হ্রাস-বৃদ্ধির হিসাব বিবরণী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছে দাখিল করতে হবে।

এসএইচআর/কেএ/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সরকারি চাকরিআইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মেট্রোরেলে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন

মেট্রোরেলে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার : আইনমন্ত্রী

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার : আইনমন্ত্রী

তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ

সরকারি চাকরির খবরতথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ