• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

দক্ষিণ সিটি এলাকার ক্ষয়ক্ষতি মন্ত্রীকে ঘুরিয়ে দেখাবেন মেয়র

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৭ জুলাই ২০২৪, ২২:৩১
অ+
অ-
দক্ষিণ সিটি এলাকার ক্ষয়ক্ষতি মন্ত্রীকে ঘুরিয়ে দেখাবেন মেয়র

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছিল রাজধানী ঢাকা। দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার দলীয় নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষে অনেকের প্রাণহানির ঘটনা ঘটে, আহতের সংখ্যাও অসংখ্য।

বিজ্ঞাপন

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত শুক্রবার (১৯ জুলাই) রাতে ঢাকাসহ সারা দেশে কারফিউ জারির পাশাপাশি সেনা মোতায়েন করে সরকার।

এদিকে ডিএসসিসি জানিয়েছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হওয়া রাজধানীর দক্ষিণ সিটি এলাকার ক্ষয়ক্ষতির পরিমাণ স্থানীয় সরকার মন্ত্রীকে ঘুরিয়ে দেখাবেন সংস্থাটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আরও পড়ুন

গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই : মেয়র তাপস
ময়লাবাহী গাড়ি পুড়েছে ৩২টি, বাসাবাড়ি-সড়কে ছিল বর্জ্যের স্তূপ
এডিস মশার প্রজননস্থলের তথ্য ফোনে জানাতে বলল দক্ষিণ সিটি

বিজ্ঞাপন

শনিবার (২৭ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুখপাত্র আবু নাছের বিষয়টি জানিয়ে বলেন, রোববার (২৮ জুলাই) বিকেলে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ও ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নাশকতাকারীদের সাম্প্রতিক সহিংসতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ক্ষতিগ্রস্ত স্থাপনা ও সম্পদগুলো পরিদর্শন করবেন।

তিনি জানান, স্থানীয় সরকার মন্ত্রীকে মেয়র এসব ঘুরিয়ে দেখাবেন। বিকেল সাড়ে ৩টায় ডেমরা রোডে ভস্মীভূত হানিফ উড়াল সেতুর শুল্কঘর (টোল প্লাজা) পরিদর্শন করবেন তারা। বিকেল ৩টা ৪৫ মিনিটে ৬৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের ক্ষতিগ্রস্ত কার্যালয় (মৃধাবাড়ি) পরিদর্শনে অংশ নেবেন। বিকেল ৪টায় চট্টগ্রাম রোডে ভস্মীভূত হানিফ উড়াল সেতুর ক্ষতিগ্রস্ত শুল্কঘর এবং তৎসংলগ্ন সংরক্ষিত আসনের ওয়ার্ড কাউন্সিলরের ক্ষতিগ্রস্ত কার্যালয় পরিদর্শন করবেন। বিকেল ৪টা ১৫ মিনিটে ধলপুরের যান্ত্রিক বিভাগে (গোলাপবাগ মাঠের কোণায়, ধলপুর বাজার সংলগ্ন) ভস্মীভূত তিনটি ডাম্প ট্রাকসহ ক্ষতিগ্রস্ত উপকরণ পরিদর্শন শেষে গণমাধ্যমকে ব্রিফ করবেন।

এএসএস/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডিএসসিসিশেখ ফজলে নূর তাপসস্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়তাজুল ইসলামছাত্র আন্দোলন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

পরিচ্ছন্ন নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

ডিএসসিসি প্রশাসকপরিচ্ছন্ন নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

ধলপুরে ডিএসসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, আধুনিক যানবাহন হস্তান্তর

ধলপুরে ডিএসসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, আধুনিক যানবাহন হস্তান্তর