• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

স্কুলের ক্লাস শেষে ভবনে চলছিল কোচিং, ভেতরে ছিল ১০০ থেকে ১৫০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই ২০২৫, ১৫:৩৩
অ+
অ-
স্কুলের ক্লাস শেষে ভবনে চলছিল কোচিং, ভেতরে ছিল ১০০ থেকে ১৫০ শিক্ষার্থী

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় ভবনটিতে আগুন ধরে যায় এবং দুর্ঘটনার সময় সেখানে কোচিং ক্লাস চলছিল বলে জানা গেছে। যেখানে প্রায় ১০০ থেকে ১৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন কলেজের একজন কর্মকর্তা এসব তথ্য জানান।

উদ্ধার তৎপরতা চলছে, হতাহত অনেক

উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে উপস্থিত এ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখানে আমাদের কতজন শিক্ষার্থী এখানে চিকিৎসাধীন রয়েছে— আমি তার খোঁজখবর নিতে এসেছি। যে ভবনটিতে বিমান বিধ্বস্ত হয় সেখানে দ্বিতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস হতো। তবে, ক্লাস শেষ হওয়ার পর অর্থাৎ ছুটি হওয়ার পর বিমানটি বিধ্বস্ত হয়। তখন সেখানে কোচিংয়ের ক্লাস চলছিল। ভেতরে প্রায় ১০০ থেকে দেড়শ জন শিক্ষার্থী ছিলেন। অনেকে হতাহত হয়েছেন।

আরও পড়ুন

উত্তরায় আধুনিক মেডিকেলে একজনের মরদেহ, চিকিৎসাধীন ১০
ধোঁয়া-কান্নায় আতঙ্ক, হেলিকপ্টার-অ্যাম্বুলেন্সে চলছে উদ্ধার অভিযান
উদ্ধার তৎপরতা চলছে, হতাহত অনেক

বিজ্ঞাপন

এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিসের ব্যাগে করে একজনের মরদেহ নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত আহত অবস্থায় ৮ থেকে ১০ জন চিকিৎসাধীন আছেন, যাদের অবস্থা গুরুতর নয়।

তবে, হাসপাতালের জরুরি বিভাগের সামনে হতাহতদের স্বজনরা ভিড় জমিয়েছেন। সেখানে তাদের সঙ্গে উপস্থিত রয়েছেন কলেজের বেশ কয়েকজন কর্মকর্তাও।

এমএসি/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিমান দুর্ঘটনাঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরানের হামলায় সৌদিতে ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ইরানের হামলায় সৌদিতে ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমান সম্পর্কে জানা গেল ‘চাঞ্চল্যকর’ তথ্য

ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমান সম্পর্কে জানা গেল ‘চাঞ্চল্যকর’ তথ্য

বিমানের ৬ ক্রুর সবাই নিহত : মার্কিন সামরিক বাহিনী

যুদ্ধের সর্বশেষ এবং ট্রাম্পের হুংকারবিমানের ৬ ক্রুর সবাই নিহত : মার্কিন সামরিক বাহিনী

ক্ষতিগ্রস্ত মার্কিন রিফুয়েলিং জেটের ছবি প্রকাশ, যা জানা গেল

ক্ষতিগ্রস্ত মার্কিন রিফুয়েলিং জেটের ছবি প্রকাশ, যা জানা গেল