• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ডেঙ্গু সম্পর্কিত তথ্য জানাতে হটলাইনে কলের আহ্বান ডিএসসিসির

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৭ নভেম্বর ২০২৫, ২০:৩১
অ+
অ-
ডেঙ্গু সম্পর্কিত তথ্য জানাতে হটলাইনে কলের আহ্বান ডিএসসিসির

ডেঙ্গু সংক্রান্ত যেকোনো তথ্য জানাতে হটলাইন ০১৭০৯-৯০০৮৮৮ নম্বরে ফোন করার আহ্বান জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

বিজ্ঞাপন

ডিএসসিসির মুখপাত্র রাসেল রহমান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এডিস মশা নিয়ন্ত্রণে বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, গণবিজ্ঞপ্তি, টেলিভিশনে টিভিসি প্রচার, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা এবং মসজিদ-মন্দিরে বিশেষ বার্তা প্রচার করা হচ্ছে। এছাড়া, এলাকাভিত্তিক বিশেষ পরিচ্ছন্নতা ও মশকনিধন অভিযান নতুন উদ্যমে শুরু হবে।

তিনি জানান, এডাল্টিসাইডিং ও লার্ভিসাইডিংয়ে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা নিশ্চিত করতে স্থানীয় নাগরিকদের অন্তর্ভুক্ত করে ওয়ার্ডভিত্তিক তদারকি টিম গঠন করা হবে। এসব টিম স্থানীয়ভাবে ওষুধ প্রয়োগের সময়সূচি প্রণয়ন ও তদারকি করবে। 

আরও পড়ুন
বর্জ্য, জলাবদ্ধতা, নগর সংকট সমাধানে এক বছরের হিসাব দিলেন মেয়র
চট্টগ্রামে সন্ত্রাসী ‘বুইস্যার’ সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার
দেশের উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন

বিজ্ঞাপন

ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ নাগরিক সম্পৃক্ততার মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কাজ করবে। এছাড়া, আক্রান্তের হার বিবেচনায় এলাকাভিত্তিক হটস্পট নির্ধারণ করে সেখানে চিরুনি অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। 
 
ডেঙ্গু সন্দেহ হলে নাগরিকরা ডিএসসিসির তিনটি হাসপাতালে- ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল, ঢাকা মহানগর শিশু হাসপাতাল এবং নাজিরাবাজার মাতৃসদনে- বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করাতে পারবেন।

এএসএস/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডিএসসিসিরাজধানীর খবরডেঙ্গু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক