• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

চকবাজারে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
৮ নভেম্বর ২০২৫, ০৫:৩৮
অ+
অ-
চকবাজারে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর চকবাজারের ইসলামবাগ এলাকায় একটি বাসা থেকে সোহাগী বেগম (৩৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

মৃত সোহাগী বেগম চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার কিশরাঙ্গা গ্রামের আব্দুল গফুরের মেয়ে। বর্তমানে স্বামী ও সন্তানদের নিয়ে ইসলামবাগ নামাপাড়া ছাতা মসজিদের পাশে ৫ তলা ভবনের ৪ তলায় ভাড়া থাকতেন।

আরও পড়ুন

চকবাজারে পিকআপ চাপায় ঠেলাগাড়ি চালক নিহত
রিজভীর পা ধরে সালাম করে ক্লোজড হলেন ট্রাফিক সার্জেন্ট আরিফুল

বিজ্ঞাপন

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল হক জানান, সন্ধ্যার দিকে খবর পেয়ে ইসলামবাগের ওই বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

এসআই আরও জানান, ওই নারীর স্বামী সোহেল ঢাকার লালবাগে একটি হার্ডওয়্যারের দোকানে কাজ করেন। এলাকায় অনেকেই সোহেলের কাছে টাকা পেত। টাকার জন্য এলাকা থেকে সোহাগীকেও ফোন দিয়ে হুমকি দিত পাওনাদাররা। এসব বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে প্রায়ই ঝগড়া লাগত। ঘটনার সময় স্বামী সোহেল বাইরে থাকায় দুই সন্তানকে টাকা দিয়ে দোকানে পাঠিয়ে দেন। দুই সন্তান বাসায় ফিরে দেখে ঘরের দরজা বন্ধ। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে তারা দেখে সোহাগী ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। এলাকাবাসী সঙ্গে সঙ্গে বিষয়টি থানাপুলিশকে জানায়। পরে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাই।

এসএএ/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডিএমসিমরদেহ উদ্ধার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষের পর যুবদলকর্মীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষের পর যুবদলকর্মীর মরদেহ উদ্ধার

তেজগাঁওয়ে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষার্থী নিহত

তেজগাঁওয়ে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষার্থী নিহত

চাঁপাইনবাবগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল স্ত্রীর মরদেহ, স্বামী আটক

চাঁপাইনবাবগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল স্ত্রীর মরদেহ, স্বামী আটক

লালবাগে নির্মাণাধীন ভবনের পাশে পড়েছিল বৃদ্ধের রক্তাক্ত মরদেহ

লালবাগে নির্মাণাধীন ভবনের পাশে পড়েছিল বৃদ্ধের রক্তাক্ত মরদেহ