• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

রাজধানীতে নিষিদ্ধ যুবলীগের আরও ৪ নেতাকর্মী গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৫ নভেম্বর ২০২৫, ১৮:৫১
অ+
অ-
রাজধানীতে নিষিদ্ধ যুবলীগের আরও ৪ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের আরও চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় রাজধানীর একাধিক স্থানে ডিবির মতিঝিল ও গুলশান বিভাগের টিমগুলো এসব অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তাররা হলেন– সবুজবাগ থানার ৪নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. রনি (৩৭), যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-সম্পাদক বাবলুর রহমান বাবলু (৪০), চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ হোসেন দুদু (৪৩) এবং চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য মোস্তাফিজুর রহমান (৫০)।

উপ-পুলিশ কমিশনার মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, শুক্রবার (১৪ নভেম্বর) রাতে সবুজবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে মো. রনিকে গ্রেপ্তার করে গোয়েন্দা মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। 

বিজ্ঞাপন

শনিবার (১৫ নভেম্বর) সকালে ৮টায় ডিবি গুলশান বিভাগের একটি টিম মিরপুর-১১ থেকে বাবলুর রহমান বাবলুকে গ্রেপ্তার করে। 

একই দিন সকালে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে শরীফ হোসেন দুদু ও মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে ডিবি গুলশান বিভাগের একটি টিম। 

ডিসি তালেবুর রহমান বলেন, গ্রেপ্তাররা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

জেইউ/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গোয়েন্দা শাখা ডিবিপুলিশগ্রেফতাররাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

তিন জেলায় নতুন পুলিশ সুপার

তিন জেলায় নতুন পুলিশ সুপার