• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. রাজনীতি
  2. চট্টগ্রাম

দেশকে এগিয়ে নিতে সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে : আবু সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৯
অ+
অ-
দেশকে এগিয়ে নিতে সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে : আবু সুফিয়ান

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, সৌহার্দ্য ও সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী দেশ বাংলাদেশ। এ দেশে আমরা সব ধর্মের লোক মিলেমিশে শান্তিতে বসবাস করছি। আমরা যদি জাতি হিসেবে সামনে দিকে এগিয়ে যেতে চাই তাহলে এই সম্প্রীতি ও ঐক্য আমাদের ধরে রাখতে হবে। আমাদের বুঝতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের জাতীয় ঐক্যের মেরুদণ্ড। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সম্প্রীতি বজায় রাখতে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর বলিরহাট ও বজ্রঘোনা এলাকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে কর্ণফুলী ক্লাবের উদ্যোগে আয়োজিত অষ্টমী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু সুফিয়ান বলেন, আমাদের উচিত নিজ ধর্মের পাশাপাশি অন্য ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল থাকা। অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কোনো কর্মকাণ্ড আমরা করবো না। তবেই আমরা সত্যিকার অর্থে একটি মানবিক ও উন্নত সমাজ গড়ে তুলতে পারব, যেখানে সব ধর্ম, বর্ণ, ও সংস্কৃতির মানুষ শান্তিতে ও নিরাপদে থাকবে।

আরও পড়ুন

পিআরে কোনো স্থায়ী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না : সালাহউদ্দিন
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর বিএনপি : আমিনুল হক

বিজ্ঞাপন

তিনি বলেন, সম্প্রীতির মন্ত্রকে হৃদয়ে ধারণ করে একটি উন্নত, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি আপনাদের সবাইকে বিএনপির পক্ষ থেকে, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানাই। আশা করছি আপনাদের শারদীয় দুর্গোৎসব দশমী পর্যন্ত শান্তিতে, নিরাপদে ও আনন্দে উদযাপন করবেন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, চান্দগাঁও থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভুঁইয়া, হাজী জসিম উদ্দিন, মো. সাইফু, চান্দগাঁও থানা যুবদলের সাবেক আহ্বায়ক গোলজার হোসেন, বাবু দত্ত, রাজকুমার প্রমুখ।

আরএমএন/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরবিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হত্যা মামলায় চট্টগ্রাম থেকে মা-বাবাসহ ছেলে গ্রেপ্তার

হত্যা মামলায় চট্টগ্রাম থেকে মা-বাবাসহ ছেলে গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ইউএনওর রুম থেকে নিয়োগ পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে ইউএনওর রুম থেকে নিয়োগ পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান

নকশা বহির্ভূত ভবন নির্মাণ রোধে রাজউকসহ সব কর্তৃপক্ষকে কড়া নির্দেশ

নকশা বহির্ভূত ভবন নির্মাণ রোধে রাজউকসহ সব কর্তৃপক্ষকে কড়া নির্দেশ