বিজ্ঞাপন

কাতারে আওয়ামী লীগের দোয়া মাহফিল

কাতারে আওয়ামী লীগের দোয়া মাহফিল

বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার সহসভাপতি নজরুল ইসলাম ভূঁইয়ার বড় বোন ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরীর স্ত্রীর মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল করেছে আওয়ামী লীগ কাতার শাখা।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে কাতারের রাজধানী দোহায় নাজমা সুন্দরবন রেস্টুরেন্টে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সফিকুল কাদেরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোল্লা মোহাম্মদ রাজ রাজিবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কাতার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খন্দকার আবু রায়হান, সহসভাপতি আব্দুল ওয়াদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান রিপন, উপদেষ্টা সৈয়দ আনা মিয়া, আওয়ামী লীগ নেতা এম এ বাকের প্রমুখ। 

Dhaka Post

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন কাতার বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, কাতার আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, উপদেষ্টা জসিম উদ্দিন দুলাল, সিনিয়র সহসভাপতি আবুল কাসেম; সহসভাপতি মুসলেম উদ্দীন, কাজী হাসান বিল্লাহ, শাহনেওয়াজ চৌধুরী, রুহুল আমিন, রাসেদুল হাসান সুমন; সাংগঠনিক সম্পাদক শাহ আলম খান, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, আইন বিষয় সম্পাদক সাইফুর রহমান সবুজ প্রমুখ।

অনুষ্ঠান শেষে মরহুমাদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউসুফ নুর।

এইচকে

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

বিজ্ঞাপন