• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. ধর্ম

সৌদির গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজের ইন্তেকাল

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৪
অ+
অ-
সৌদির গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজের ইন্তেকাল

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও দেশটির সিনিয়র ওলামা পরিষদের প্রধান শায়খ আবদুল আজিজ আল-শায়খ ইন্তেকাল করেছেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দেশটির রয়্যাল কোর্ট এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বলে সৌদির রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়া জানিয়েছে।

রয়্যাল কোর্টের বিবৃতিতে বলা হয়েছে, ‘তার মৃত্যুতে সৌদি আরব ও মুসলিম বিশ্ব একজন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বকে হারাল। যিনি ইসলাম, বিজ্ঞান এবং মুসলিম সমাজের সেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান তার পরিবার, সৌদি জনগণ ও মুসলিম বিশ্বের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে আজই (মঙ্গলবার) তার জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়া বাদ আসর মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববীসহ সৌদি আরবের সব মসজিদে তার গায়েবানা জানাজা আদায়ের নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

আরও পড়ুন

প্রখ্যাত আলেম ইউসুফ আল কারজাভি আর নেই
কাবার ইমাম শায়খ বান্দার বালিলাহ সম্পর্কে এই ৫ তথ্য জানেন?

১৯৯৯ সালে শায়খ আবদুল আজিজ আল-শায়খ সৌদি আরবের গ্র্যান্ড মুফতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি সিনিয়র ওলামা পরিষদের চেয়ারম্যান, ইসলামী গবেষণা ও ইফতা বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রী পর্যায়ের মর্যাদা ভোগ করছিলেন। শায়খ মুহাম্মদ বিন ইবরাহিম আল-শায়খ ও শেখ আবদুল আজিজ বিন বাযের পর তিনি দেশটির তৃতীয় গ্র্যান্ড মুফতি হিসেবে এই দায়িত্বে ছিলেন।

বিজ্ঞাপন

জন্ম ও বেড়ে উঠা

১৯৪৩ সালের ৩০ নভেম্বর মক্কায় জন্ম নেন শায়খ আবদুল আজিজ আল-শায়খ। তিনি আট বছর বয়সের আগেই বাবাকে হারান। শৈশবেই কোরআন হিফজ করেন এবং ২০ বছর বয়সে এক চোখের দৃষ্টি হারান। 

এরপরও শরিয়াহ শিক্ষায় অগ্রসর হন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য ছিলেন, রিয়াদের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে ইমামতি ও জুমার খুতবা দিতেন। আরাফাতের নামাজের স্থান ঐতিহাসিক নামিরাহ মসজিদেরও অন্যতম খতিব ছিলেন তিনি।

শায়খ আবদুল আজিজ আল-শায়খ শরিয়াহ ও ফিকহ বিষয়ে অসংখ্য বই ও ফতোয়ার সংকলন রচনা করেছেন। ইসলামি আকিদা, হালাল-হারাম এবং বিভিন্ন সামাজিক-ধর্মীয় প্রশ্নে তার গবেষণাধর্মী লেখা আজও বিশ্বজুড়ে মুসলমানদের কাছে দিকনির্দেশনা হিসেবে কাজ করে।

সূত্র : আরব নিউজ, গালফ নিউজ

এনটি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যুশোক সংবাদসৌদি আরব

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চলন্ত মোটরসাইকেলে গাছের ডাল ভেঙে পড়ে ২ যুবকের মৃত্যু

চলন্ত মোটরসাইকেলে গাছের ডাল ভেঙে পড়ে ২ যুবকের মৃত্যু

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

উইকিপিডিয়ায় যুক্ত হলো শহীদ শরীফ ওসমান হাদির জীবনী

উইকিপিডিয়ায় যুক্ত হলো শহীদ শরীফ ওসমান হাদির জীবনী

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক