• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

‘এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাবে বাংলাদেশ’

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১৮ আগস্ট ২০২৫, ১৪:১১
অ+
অ-
‘এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাবে বাংলাদেশ’

এশিয়া কাপের আগে মাঠের অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন ক্রিকেটাররা। আজ সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে মুখোমুখি হন জাকের আলি অনিক। সেখানে জানান এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাচ্ছে বাংলাদেশ। 

বিজ্ঞাপন

জাকের বলছিলেন, 'আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। আমিসহ দলের সবাই এটা বিশ্বাস করে। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।'

এশিয়া কাপে নিজস্ব কোনো লক্ষ্য আছে কি না জাকের জানালেন, 'না, আমি নরমালি এত গোল সেট করি না আসলে। কারণ টি-টোয়েন্টিতে আমার ব্যাটিংটা সার্টেন চেঞ্জ হয়ে যায়। কখনো আগে যেতে হয়, তো আসলে ঐরকম গোল সেট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ঐরকমই গোল থাকে, যে ম্যাচে যে পজিশনে যাব, যদি পাঁচে ব্যাটিং করি একটু বড় রান করার, আর যদি সাতে কিংবা ছয়ে ব্যাটিং করি তখন কুইক যত কম বলে যত রান করা... এরকমই, এর চেয়ে বেশি গোল করা আমার জন্য পসিবল হয় না আসলে।'

পরে নেদারল্যান্ডস সিরিজ নিয়ে জাকের বলেন, 'ব্যক্তিগতভাবে যদি বলি, তাহলে এটা একটা আন্তর্জাতিক সিরিজ। অবশ্যই আমাদের প্রতিটি ম্যাচ জেতার জন্য যাওয়া উচিত। দলেরও একইরকম চিন্তা-ভাবনা রয়েছে। আন্তর্জাতিক ম্যাচ, প্রতিটি ম্যাচে জিততে হবে, একই প্রচেষ্টা দিয়ে খেলতে হবে। হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই। আমরা যেভাবে ক্রিকেট খেলি, সেটি যেকোনো দলের বিপক্ষেই হোক, আমরা সমানভাবে চেষ্টা করব

বিজ্ঞাপন

এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ রয়েছে টাইগারদের। তাছাড়া সবশেষ দুটি সিরিজ জয় টাইগারদের মাঝে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম কিছুদিন আগে বলেছিলেন, এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে এবং এই বিষয়ে তিনি শতভাগ বিশ্বাসী।

গেল মাসের ২৬ জুলাই এশিয়া কাপের সূচি ঘোষণা করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর আসন্ন এশিয়া কাপের পর্দা উঠবে। ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর। ৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে আসরে অংশ নেবে। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ‘বি’ গ্রুপের ৬টি ম্যাচই হবে আবুধাবিতে।

এসএইচ/এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

এশিয়া কাপ ক্রিকেটবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সালমানের রান আউট নিয়ে লিটন, ‘এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি’

সালমানের রান আউট নিয়ে লিটন, ‘এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি’

মিরাজ-সালমান কাণ্ডে ফিরছে মুলতানের স্মৃতি, সেদিন কোথায় ছিল ‘চেতনা’?

মিরাজ-সালমান কাণ্ডে ফিরছে মুলতানের স্মৃতি, সেদিন কোথায় ছিল ‘চেতনা’?

মাজ সাদাকাত কোয়ালিটি প্লেয়ার : সালমান

মাজ সাদাকাত কোয়ালিটি প্লেয়ার : সালমান

মিরাজের কঠোর পরিশ্রমের কথা বললেন মুশতাক

মিরাজের কঠোর পরিশ্রমের কথা বললেন মুশতাক