• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

ক্রিকেটকে এগিয়ে নিতে প্রয়োজনে তামিমদের কাছে যাবেন বুলবুল

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
৭ অক্টোবর ২০২৫, ০৭:৩৯
অ+
অ-
ক্রিকেটকে এগিয়ে নিতে প্রয়োজনে তামিমদের কাছে যাবেন বুলবুল

বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন হয়ে গিয়েছে গতকাল (৬ অক্টোবর)। নির্বাচন হওয়ার আগে প্রচন্ড বিতর্ক থাকলেও আমিনুল ইসলাম বুলবুল মনে করেন, সব দেশ ও সব সেক্টরের নির্বাচনেই এমন বিতর্ক থাকে। বিসিবি সভাপতি জানান, গঠনতন্ত্র ও বিধিমালা মেনেই তারা নির্বাচন করেছেন।

বিজ্ঞাপন

তবে যারা মনোনয়ন প্রত্যাহার করেছেন তাদের সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি। এ প্রসঙ্গে বুলবুল বলেন, ‘প্রথমেই সোজাসাপ্টা একটা স্টেটমেন্ট দিতে চাই। আমরা সবাই একসাথে কাজ করতে চাই বাংলাদেশের ক্রিকেটে। কারা ক্রিকেট বোর্ডে আছে কারা ক্রিকেট বোর্ডে নেই- সমস্ত স্টেকহোল্ডারদের আমরা আহ্বান জানাবো বাংলাদেশের ক্রিকেটের কাজে কাজ করতে এবং আমাদেরকে সহায়তা করতে। এখানে হয়ত বিতর্ক নির্বাচনের আগে সব দেশে, সব জায়গায়, সব সেক্টরেই হয়।’

‘আমার জানা মতে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে গঠনতন্ত্র আছে সেটার মধ্যে থেকেছি। নির্বাচনের যে বিধিমালা ছিল তার মধ্যে ছিলাম। কিন্তু সোজা উত্তর হচ্ছে, কে বোর্ডে আছে কে বোর্ডে নেই- আমরা সবাইকে আহ্বান জানাবো আমাদের সাথে একসাথে কাজ করে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দরকার হলে আমরা তাদের কাছে যাব এবং যারা এই মুহূর্তে বোর্ডে নেই তাদেরকেও আমরা আহ্বান জানাবো আমাদের যেন এই পথচলায় সহায়তা করে।’

মোহামেডান ও আবাহনীর মতো ক্লাবের প্রতিনিধি নেই বোর্ডে। বুলবুল জানান, দেশের ক্রিকেটের জন্য প্রয়োজনে তামিমদের কাছে যাবেন তিনি, ‘যেটা আগেও বলেছি আমরাই যাব তাদের কাছে যারা আসতে পারেনি। অ্যাপ্রোচ করব কিভাবে তারা আমাদের সহায়তা করতে পারে ক্রিকেটে। বাংলাদেশ তো সবার, নির্বাচন তো ছোট্ট একটা আনুষ্ঠানিক ব্যাপার। সকলের কাছে গিয়ে একসাথে টেনে নিয়ে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।’

বিজ্ঞাপন

এসএইচ/এএল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটবিসিবিতামিম ইকবালআমিনুল ইসলাম বুলবুল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সালমানের রান আউট নিয়ে লিটন, ‘এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি’

সালমানের রান আউট নিয়ে লিটন, ‘এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি’

মিরাজ-সালমান কাণ্ডে ফিরছে মুলতানের স্মৃতি, সেদিন কোথায় ছিল ‘চেতনা’?

মিরাজ-সালমান কাণ্ডে ফিরছে মুলতানের স্মৃতি, সেদিন কোথায় ছিল ‘চেতনা’?

মাজ সাদাকাত কোয়ালিটি প্লেয়ার : সালমান

মাজ সাদাকাত কোয়ালিটি প্লেয়ার : সালমান

মিরাজের কঠোর পরিশ্রমের কথা বললেন মুশতাক

মিরাজের কঠোর পরিশ্রমের কথা বললেন মুশতাক