• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা
বিসিবি নির্বাচনের পর

ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা সংগঠকদের

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
৮ অক্টোবর ২০২৫, ১৪:২৬
অ+
অ-
ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা সংগঠকদের

দেশের ঘরোয়া ক্রিকেটের মূল চালিকাশক্তি প্রতিযোগী ক্লাবগুলো। আর ঢাকার ক্লাব পরিচালনার দায়িত্বে থাকা সংগঠকদের বড় একটি অংশ সম্প্রতি অনিয়মের অভিযোগ তুলে বিসিবি নির্বাচন বয়কট করেছিল। ওই সময় তারা দাবি না মানলে ঘরোয়া ক্রিকেট বর্জনের হুমকি দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় আজ (বুধবার) ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা দিলেন বিসিবি নির্বাচন বয়কট করা ক্লাব সংগঠকরা।

বিজ্ঞাপন

দুপুরে একটি সংবাদ সম্মেলন করে বিদ্রোহী ক্লাবগুলোর পক্ষে এই ঘোষণা দেন মোহামেডান ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান। গত শনিবার ক্লাব নির্বাচন পেছানোসহ ৩টি শর্ত জানিয়েছিলেন সংগঠকরা। একই দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছেও স্মারকলিপি পাঠানো হয়েছিল। তাদের দাবি ছিল– বিসিবি’র বর্তমান (বিগত) নির্বাহী পর্ষদের সময় বাড়িয়ে নির্বাচনের পুনঃতফসিল, বিকল্প হিসেবে অ্যাডহক কমিটির কাছে দায়িত্ব দেওয়া ও পুনঃনির্ধারিত সময়ে নতুন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোটগ্রহণ করা।

তাদের হুমকি সত্ত্বেও গত ৬ অক্টোবর বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেখানে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তারই প্রতিক্রিয়া হিসেবে আজ ঢাকার অধিকাংশ ক্লাব কর্তারা জানিয়েছেন, তারা আসন্ন ঘরোয়া টুর্নামেন্টে অংশ নেবেন না। এ ছাড়া বুলবুলকে অবৈধ সভাপতি বলেও উল্লেখ করেছেন মাসুদুজ্জামান। আপত্তি জানিয়েছেন তাদের বিদ্রোহী ক্লাব সংগঠক বলার কারণে।

আরও পড়ুন

বিসিবি সভাপতি হওয়ার একদিন পর অস্ট্রেলিয়া গেলেন বুলবুল
বিসিবির পরিচালক হতে যাওয়া কে এই রুবাবা দৌলা?
ক্রীড়া উপদেষ্টা ভোটারদের ডেকে নিয়ে হুমকি দিয়েছেন : আমিনুল

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান বলেন, ‘আমরা একই কথা বলতে বলতে ক্লান্ত। আমাদের অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে ৬ তারিখের বিতর্কিত নির্বাচনের মাধ্যমে। এই বয়সে আমরা বহু সরকার দেখেছি, বিতর্কিত নির্বাচন দেখেছি, রাতের ভোট এবং দিনে কারচুপি দেখেছি। সব কিছুকে ছাপিয়ে সবার সামনেই এবারের (বিসিবি নির্বাচনে) ভোট হলো। আমরা সুষ্ঠু ভোট চেয়েছিলাম। আমাদের কথা যেহেতু তাদের কানে পৌঁছায়নি, সেজন্য আমরা আসন্ন সব প্রতিযোগিতা বর্জন করব।’

তিনি আরও বলেন, ‘আজ থেকে ক্রিকেট সৌন্দর্য হারিয়েছে। আপনারা যদি এভাবে চলতে চান আমরা ক্রিকেট খেলব না। একই বিষয় জেলা ক্রিকেটের ক্ষেত্রেও। এখানে জেলা প্রতিনিধি আছেন রেদওয়ান ভাই। আমরা জেলা পর্যায় থেকেও ক্রিকেট বর্জন করব এবং আমরা ঐক্যবদ্ধ থাকব। আপনারা যারা ক্লাব প্রতিনিধি আছেন কাউকে যদি হুমকি দেওয়া হয়, ষড়যন্ত্রের ফাঁদে ফেলা হয় তবুও আমরা ঐক্যবদ্ধ থাকব। আপাতত ক্রিকেট বন্ধ থাকবে। আমরা ঘোষণা দিচ্ছি।’

এসএইচ/এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিসিবিবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সালমানের রান আউট নিয়ে লিটন, ‘এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি’

সালমানের রান আউট নিয়ে লিটন, ‘এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি’

মিরাজ-সালমান কাণ্ডে ফিরছে মুলতানের স্মৃতি, সেদিন কোথায় ছিল ‘চেতনা’?

মিরাজ-সালমান কাণ্ডে ফিরছে মুলতানের স্মৃতি, সেদিন কোথায় ছিল ‘চেতনা’?

মাজ সাদাকাত কোয়ালিটি প্লেয়ার : সালমান

মাজ সাদাকাত কোয়ালিটি প্লেয়ার : সালমান

মিরাজের কঠোর পরিশ্রমের কথা বললেন মুশতাক

মিরাজের কঠোর পরিশ্রমের কথা বললেন মুশতাক