• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ব্যাটারদের দায় দিয়ে হতাশা প্রকাশ মিরাজের

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১২ অক্টোবর ২০২৫, ১০:৩১
অ+
অ-
ব্যাটারদের দায় দিয়ে হতাশা প্রকাশ মিরাজের

দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের দেওয়া ১৯১ রানও করতে পারেনি বাংলাদেশ। ব্যাটারদের কাণ্ডজ্ঞানহীন প্রদর্শনীতে এক ম্যাচ হাতে রেখেই মেহেদী হাসান মিরাজের দল সিরিজ হাতছাড়া করেছে। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে উন্নতির যে লক্ষ্য নিয়ে তারা সিরিজ শুরু করেছিল, সেটিও এখন আরও হুমকির মুখে। স্বাভাবিকভাবেই এত বড় ব্যবধানে হারের ব্যাটারদের ওপর দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ। 

বিজ্ঞাপন

রশিদ খান ও আজমতউল্লাহ ওমরজাইদের সামনে মাত্র ১০৯ রানে অলআউট হয়ে ৮১ রানে হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে হতাশ কণ্ঠে অধিনায়ক মিরাজ বলেন, ‘আমার মনে হয় আমরা সত্যিই খুব ভালো বোলিং করেছিলাম এবং আমরা সহজেই এই লক্ষ্যটা তাড়া করতে পারতাম। কিন্তু আজ আমাদের ব্যাটিং খুব খারাপ হয়েছে।’

দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে ভালো শুরু পেয়েও বিপর্যয় ঠেকানো যাচ্ছে না বলে দাবি মিরাজের, ‘আমি তাদের বলেছিলাম যে টপ অর্ডারে আমাদের জুটি গড়া দরকার, কিন্তু আমরা সেটা করতে পারিনি। আমরা জুটি শুরু করি ঠিকই, কিন্তু যখন আমাদের দায়িত্ব নিতে হবে, আর সেখানেই সমস্যা হচ্ছে। আমাদের ব্যাটসম্যানরা যথেষ্ট দায়িত্ব নিচ্ছে না।’

আরও পড়ুন

১০৯ রানেই অলআউট বাংলাদেশ, দাপুটে সিরিজ জয় আফগানদের
বিপিএলের দায়িত্বে থাকা কোম্পানি আইএমজিকে নিয়ে যা বললেন মিঠু

বিজ্ঞাপন

সিরিজ হারের পর এখন হোয়াইটওয়াশ এড়ানোই লক্ষ্য বাংলাদেশের। আপাতত তাই সেই ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ অধিনায়ক, ‘এই মুহূর্তে আমরা খুবই হতাশ, তবে আমাদের হাতে এখনও একটি ম্যাচ বাকি আছে। এরপর আমাদের আরেকটি সিরিজ আছে এবং কীভাবে আরও শক্তিশালী হয়ে ফিরে আসা যায়, সেই বিষয়ে আমাদের ভাবতে হবে।’

ওয়ানডেতে টিকে থাকতে ব্যাটিং উন্নতির বিকল্প নেই বলেও মনে করেন মিরাজ, ‘আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। ওয়ানডেতে যদি আমরা রান না করি, তাহলে টিকে থাকতে পারব না।’

এসএইচ/এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মেহেদি হাসান মিরাজবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ আফগানিস্তান সিরিজ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা