• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

সেঞ্চুরি মিস করা নিয়ে যা বললেন সাদমান

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১২ নভেম্বর ২০২৫, ১৯:৩১
অ+
অ-
সেঞ্চুরি মিস করা নিয়ে যা বললেন সাদমান

সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ দল। দিনের শুরুতে এদিন ১৪ রানের ব্যবধানে আয়ারল্যান্ডের বাকি ২ উইকেট তুলে নিয়েছিল টাইগার বোলাররা। এরপর ব্যাট করতে নেমে সারাদিনই আধিপত্য দেখায় তারা।

বিজ্ঞাপন

আয়ারল্যান্ডের ২৮৬ রানের জবাবে ১ উইকেটে ৩৩৮ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। এদিন ২০ রানের আক্ষেপে পুড়েছেন সাদমান ইসলাম। ফিরেছেন ৮০ রান করে। সংবাদ সম্মেলনে এসে জানালেন, আক্রমণাত্মক ব্যাটিংয়ের কোনো পরিকল্পনা ছিল না তার। 

আরও পড়ুন
জয়ের সেঞ্চুরি, সাদমান-মুমিনুলের ফিফটিতে বাংলাদেশের দিন

এ প্রসঙ্গে সাদমান বলেন, ‘এরকম কোনো পরিকল্পনা ছিল না। আমি আর জয় কথা বলছিলাম, যেরকম বল বা উইকেট আমাদের যেমন সাপোর্ট করে বা সকালে যখন ব্যাটিংয়ে নেমেছি তখন ওইরকম সহায়তা ছিল না। আমরা বাউন্ডারি বলগুলো কাজে লাগিয়েছি যার কারণে হয়ত শুরুতে স্কোরটা এত ভালো আসছে।’

বিজ্ঞাপন

এদিন ওপেনার মাহমুদুল হাসান জয় ২৮৩ বলে ১৬৯ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন। সাদমান আশাবাদী, জয় ইনিংস আরও বড় করতে পারবেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ জয় অনেক সুন্দর ব্যাটিং করছে, এখনো জয় আছে। আশা করি, দোয়া করি জয় যাতে আরও বড় বা ভালো একটা স্কোর আমাদের দিতে পারে।’

পরে সাদমান নিজের সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে  বলেছেন, ‘অবশ্যই, সেঞ্চুরি না হলে তো একটা আফসোস থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু দিচ্ছেন ওইটা নিয়েই...। আমি চেষ্টা করব যদি পরবর্তীতে এরকম জায়গায় থিতু হতে পারি এবং চেষ্টা করব (ইনিংস) বড় করার।’

এসএইচ/এফএইচএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটআয়ারল্যান্ড ক্রিকেটটেস্ট ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হানড্রেডে যাকে নিয়ে এত শোরগোল, তার খেলা নিয়েই সংশয়

হানড্রেডে যাকে নিয়ে এত শোরগোল, তার খেলা নিয়েই সংশয়

পিসিবি কি আসলেই ক্রিকেটারদের ৫০ লাখ রুপি জরিমানা করেছে?

পিসিবি কি আসলেই ক্রিকেটারদের ৫০ লাখ রুপি জরিমানা করেছে?

‘আইনি সমস্যা সমাধানের পরদিনই ফিরব ইনশাআল্লাহ’

সাকিব আল হাসান‘আইনি সমস্যা সমাধানের পরদিনই ফিরব ইনশাআল্লাহ’

‘কোনো দলই সংস্থার চেয়ে বড় নয়’ : বাংলাদেশ-পাকিস্তান ইস্যুতে মুখ খুললেন জয়

‘কোনো দলই সংস্থার চেয়ে বড় নয়’ : বাংলাদেশ-পাকিস্তান ইস্যুতে মুখ খুললেন জয়