• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

টেস্টে বাংলাদেশের ক্রিকেটে প্রথমবার এমন ঘটনা ঘটল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০২৫, ১৪:৪৮
অ+
অ-
টেস্টে বাংলাদেশের ক্রিকেটে প্রথমবার এমন ঘটনা ঘটল

সিলেট টেস্টে স্বাগতিক ব্যাটারদের দাপট চলছে। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের দেওয়া ২৮৬ রান টপকে ইতোমধ্যে ৫৭৫ রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। সেই সঙ্গে লিড বেড়ে দাঁড়িয়েছে ২৯৫ রান। 

বিজ্ঞাপন

ব্যাটারদের দাপটের টেস্টে প্রথমবারের মতো একটি ঘটনারও সাক্ষী হলো বাংলাদেশ ক্রিকেটে। নিজেদের টেস্ট ইতিহাসে এবারই প্রথম, টপঅর্ডারের প্রথম চার ব্যাটসম্যানই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন। 

আরও পড়ুন
সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?
ফুটবল-ক্রিকেটসহ পাঁচ খেলায় বাংলাদেশের ব্যস্ততম দিন 

ওপেনিংয়ে নামা মাহমুদুল হাসান জয় ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন সিলেটে। ২৮৬ বলের ইনিংসে ১৪ চার ও ৪ ছক্কার সাহায্যে ১৭১ রান এসেছে তার ব্যাট থেকে। এ ছাড়া আরেক ওপেনার সাদমান ১০৪ বলে ৮০ রান করেছেন।

বিজ্ঞাপন

এ ছাড়া তিনে নামা মুমিনুল হকও আশিতে আটকা পড়েন। তার ব্যাট থেকে এসেছে ১৩২ বলে ৮২ রান। চারে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য সেঞ্চুরির হাসি হেসেছেন। ১১৪ বলে বরাবর শতরান করে ফিরেছেন তিনিও। 

প্রথম চার ব্যাটারের পঞ্চাশোর্ধ্ব ইনিংসের পর পাঁচে নামা মুশফিকের ব্যক্তিগত ২৩ রানের মাথায় বিদায়ে ছন্দপতন হয়। এরপর লিটন যদিও ফিফটি পেয়েছেন। প্রসঙ্গত, চলমান টেস্টেই প্রথমবারের মতো সিলেটে পাঁচশো ছাড়ানো সংগ্রহ পেল বাংলাদেশ। এর আগে এই মাঠে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৩৩৮ রান। 

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটটেস্ট ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা

পিএসএল খেলার ছাড়পত্র কি পাবেন বাংলাদেশি ক্রিকেটাররা?

পিএসএল খেলার ছাড়পত্র কি পাবেন বাংলাদেশি ক্রিকেটাররা?