• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

হবু সৎ মায়ের সঙ্গে ইয়ামালের বয়সের ব্যবধান এত কম!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৭ নভেম্বর ২০২৫, ১৬:২৯
অ+
অ-
হবু সৎ মায়ের সঙ্গে ইয়ামালের বয়সের ব্যবধান এত কম!

বিয়ের ঘণ্টা বাজতে শুরু করেছে মুনির নাসরোয়ির। যার অন্য পরিচয়, তিনি স্পেন ও বার্সেলোনার বিস্ময়বালক লামিনে ইয়ামালের বাবা। সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত থাকতে পছন্দ করেন ৩৯ বছর বয়সী। এবার তিনি শোরগোল ফেলে দিলেন বাগদানের ঘোষণা দিয়ে!

বিজ্ঞাপন

ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন নাসরোয়ি। তার সঙ্গে বান্ধবী ক্রিস্টিনা। যেখানে দুটি ইমোজি: একটি ব্ল্যাক হার্ট, আরেকটি বাগদানের আংটি। তাতেই পরিষ্কার দুজনের মধ্যে কিছু ঘটতে চলেছে। তবে মূল আলোচনা শুরু হয়েছে দুইজনের বয়সের ব্যবধান নিয়ে। ২৩ বছর বয়সী ক্রিস্টিনা নাসরোয়ির চেয়ে ১৬ বছরের ছোট। তার চেয়েও বড় কথা, ১৮ বছর বয়সী ইয়ামালের নতুন সৎ মা তার চেয়ে মাত্র পাঁচ বছরের বড়।

কদিন আগে আর্জেন্টাইন গায়িকার সঙ্গে বিচ্ছেদের কথা প্রকাশ্যে আনেন ইয়ামাল। এর কয়েক ঘণ্টা পর ক্রিস্টিনার সঙ্গে বিয়ের ঘোষণা দেন নাসরোয়ি। দুজন প্রথম প্রকাশ্যে আসেন গত ৩০ এপ্রিল। 

বার্সেলোনা সুপারস্টারের মা-বাবার মধ্যে বিচ্ছেদ হয় তার জন্মের তিন বছর পর। নাসরোয়ি দ্বিতীয় বিয়ের পর সেই ঘরে জন্ম নেয় এক মেয়ে। পরে ইয়ামালের মা শেইলা ইবানার সঙ্গে আবারো বিয়ে হলে আরেক ছেলে জন্ম নেয় সেই ঘরে।

বিজ্ঞাপন

নাসরোয়ি ও ক্রিস্টিনার বাগদানের ছবি প্রকাশ্যে আসার পর সমালোচনার সঙ্গে অনেকে অভিনন্দনও জানিয়েছেন। একজন লিখেছেন, ‘যেন সোনায় সোহাগা’। আরেকজন লিখেছেন, ‘অভিনন্দন’। কটাক্ষও এসেছে, ‘বেচারা ইয়ামাল, তাদের খাবারে ভাগ বসাতে এসেছে আরেকজন।’

এফএইচএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

স্পেন ফুটবল দললামিনে ইয়ামালবার্সেলোনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা

ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা

দুই দলই চায় নিজেদের মাঠে হোক, আলোচনায় নিরপেক্ষ ভেন্যু

আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমাদুই দলই চায় নিজেদের মাঠে হোক, আলোচনায় নিরপেক্ষ ভেন্যু

কাতার থেকে সরতে পারে ফিনালিসিমা– ইঙ্গিত স্পেন ফুটবল প্রধানের

কাতার থেকে সরতে পারে ফিনালিসিমা– ইঙ্গিত স্পেন ফুটবল প্রধানের

ইয়ামালের গোলে ফের ব্যবধান বাড়াল বার্সেলোনা

ইয়ামালের গোলে ফের ব্যবধান বাড়াল বার্সেলোনা