• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০২৫, ১৮:১৪
অ+
অ-
আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

আবারও বিতর্কে জড়ালেন নেইমার। ব্রাজিলের ঘরোয়া লিগের ম্যাচ চলাকালীন রেফারির একটি সিদ্ধান্ত মেনে নিতে পারেননি এই তারকা। রেফারি তাকে হলুদ কার্ড দেখালে প্রতিবাদ জানান তিনি। ম্যাচের শেষে অভিযোগ করেন, রেফারি তাকে হুমকি দিয়ে হলুদ কার্ড দেখিয়েছেন।

বিজ্ঞাপন

বার্সেলোনা-পিএসজির মতো বড় ক্লাবে খেলার পর এখন নেইমার খেলছেন ব্রাজিলের সান্তোসে। এই ক্লাব থেকেই উঠে এসেছিলেন তিনি। ফ্লামেঙ্গোর বিপক্ষে সর্বশেষ ম্যাচে এই ঘটনা ঘটে নেইমারের সঙ্গে। সেই ম্যাচে সান্তোস ২-৩ গোলে হেরেছে। অবনমনের সামনে রয়েছে নেইমারের ক্লাব।

ম্যাচের ৩৬ মিনিটের সময় রেফারির একটি সিদ্ধান্তের বিরোধিতা করে রেফারির সঙ্গে তর্কে জড়ান নেইমার। কিছুক্ষণ পরই রেফারি হলুদ কার্ড দেখান ব্রাজিলের এই ফুটবলারকে। নেমারকে প্রচণ্ড ক্ষুব্ধ দেখাচ্ছিল। তাকে শান্ত করেন দলের কোচ।

ম্যাচের পর নেইমার বলেন, 'রেফারি খুবই খারাপ। সম্মান জানিয়েই বলছি, উনি খুব অহঙ্কারী। তিনি লকার রুমে গিয়ে সব সময়ে বলেন যে শুধু অধিনায়করাই কথা বলতে পারবে। যখন আমি দলের অধিনায়ক হিসেবে কথা বলতে চাই, তখন উনি পিছন ফিরে দৌড়াতে শুরু করেন।'

বিজ্ঞাপন

নেমার জানিয়েছেন, দলের অধিনায়ক হওয়া সত্ত্বেও রেফারি তার সঙ্গে কথা বলতে চাননি। তিনি বলেন, 'আমি তার সঙ্গে কথা বলতে যাওয়ার সময় হুমকি দিয়েছেন। এটা মেনে নেওয়া কঠিন। হুমকি দেওয়ার পর আমাকে হলুদ কার্ড দেখিয়েছেন।'

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নেইমারব্রাজিল ফুটবল দল

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘নেইমারের বিশ্বকাপ দলে না থাকার প্রশ্নই আসে না’

‘নেইমারের বিশ্বকাপ দলে না থাকার প্রশ্নই আসে না’

নেইমারকে ব্রাজিল দলে ফেরানোর পর হতাশ হলেন আনচেলত্তি

নেইমারকে ব্রাজিল দলে ফেরানোর পর হতাশ হলেন আনচেলত্তি

Google News
নেইমারের বিরুদ্ধে সাবেক নারী বাবুর্চির মামলা

নেইমারের বিরুদ্ধে সাবেক নারী বাবুর্চির মামলা

বিশ্বকাপ শেষ ব্রাজিল তারকার, নেইমারের আবেগঘন বার্তা

বিশ্বকাপ শেষ ব্রাজিল তারকার, নেইমারের আবেগঘন বার্তা