• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

জোকোভিচের ম্যাচ দেখলেন মেসি, যা বলছেন টেনিস তারকা 

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০২৫, ০৯:১০
অ+
অ-
জোকোভিচের ম্যাচ দেখলেন মেসি, যা বলছেন টেনিস তারকা 

একজন ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফির মালিক। অন্যজন টেনিস ইতিহাসে সবচেয়ে বেশি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন। মায়ামি শহরে দুই খেলার দুই কিংবদন্তি। খেলার খবর রাখেন, এমন পাঠকরা ধরে ফেলেছেন কার কার কথা বলা হচ্ছে। লিওনেল মেসি এবং নোভাক জোকোভিচ দুজনের দেখা হলো টেনিসের কোর্টে। মেসি অবশ্য খেলেননি। দেখতে এসেছিলেন জোকোভিচের ম্যাচ। 

বিজ্ঞাপন

ফুটবল গ্রেট মেসিকে নিরাশ করেননি টেনিস গ্রেট জোকোভিচ। গ্রিগর দিমিত্রোভকে মাত্র ৬৯ মিনিটের একপেশে এক ম্যাচ শেষে হারিয়ে দিয়েছেন জোকো। ৬-২, ৬-৩ সেটের সরাসরি জায়গা করে নিয়েছেন মায়ামি ওপেনের ফাইনালে। 

ম্যাচের পর জোকোভিচ জানালেন মেসিকে নিয়ে তার মুগ্ধতার গল্প, ‘তাকে (মেসি) এখানে পেয়ে দারুণ লাগছে। তার সামনে খেলতে পারা আমার জন্য ব্যাপক সম্মানের। সম্ভবত এবারই প্রথম সরাসরি তার সামনে খেললাম আমি।’ 

— Danny (@DjokovicFan_) March 28, 2025

বিজ্ঞাপন

মেসিকে নিয়ে জোকোভিচের মন্তব্য ‘আমি সত্যিই কৃতজ্ঞ সে তার ছেলে আর পরিবারকে নিয়ে এখানে এসেছে। এমন এক ক্যারিয়ারের জন্য প্রায় পুরো বিশ্ব যেমন তাকে যেমন শ্রদ্ধা করে তা আমিও করি। আর এটা দারুণ ব্যাপার, সে এখনো খেলা চালিয়ে যাচ্ছে। আমরা সত্যি বলতে দুজনেই একই বয়সের, জন্ম ১৯৮৭ সালে। তাই তাকে এখানে পেয়ে ভালোই লাগছে। এটা এক দারুণ সম্মানের বিষয়। মেসি দারুণ একজন অ্যাথলেট। গত ২০ বছর ধরে খেলার দুনিয়ায় তার প্রভাব অসাধারণ ছিল।’  

আরও পড়ুন

বিশ্বকাপ নিয়ে মেসিকে বিরক্ত না করার আহ্বান স্কালোনির
নিজ দেশের ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ালেন জোকোভিচ

জোকোভিচ এবং মেসি এরপর দেখা করে নিজেদের মাঝে জার্সি বিনিময় করেছেন। পরে অবশ্য সংবাদ সম্মেলনে টেনিস তারকা এও বলেছেন, মেসির ছেলের কাছে এদিনের পারফরম্যান্সে ১০-এ ৮ পেয়েছেন তিনি। পরের ম্যাচে খানিক চাপে থাকবেন, সেটাও জানালেন সার্বিয়ান টেনিস তারকা জোকোভিচ। 

বিজ্ঞাপন

জেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নোভাক জকোভিচলিওনেল মেসি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বার্নাব্যুতেই হতে পারে ফিনালিসিমা, তবে অসন্তুষ্ট আর্জেন্টিনা

বার্নাব্যুতেই হতে পারে ফিনালিসিমা, তবে অসন্তুষ্ট আর্জেন্টিনা

ড্রাপারের কাছে হেরে জোকোভিচের বিদায়

ড্রাপারের কাছে হেরে জোকোভিচের বিদায়

গোলহীন মেসি, জিতল না ইন্টার মায়ামিও

গোলহীন মেসি, জিতল না ইন্টার মায়ামিও

কাতার থেকে সরতে পারে ফিনালিসিমা– ইঙ্গিত স্পেন ফুটবল প্রধানের

কাতার থেকে সরতে পারে ফিনালিসিমা– ইঙ্গিত স্পেন ফুটবল প্রধানের