• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. এভিয়েশন

যান্ত্রিক ত্রুটি : ১১ ঘণ্টা বিলম্বে ছাড়ল বিমানের ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫৩
অ+
অ-
যান্ত্রিক ত্রুটি : ১১ ঘণ্টা বিলম্বে ছাড়ল বিমানের ফ্লাইট
সংগৃহীত

যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ১১ ঘণ্টা বিলম্বে ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা ফ্লাইট। এতে ৭৬ জন যাত্রী ভোগান্তির মুখে পড়েন।

বিজ্ঞাপন

গতকাল সোমবার বেলা পৌনে ১২টায় এই ফ্লাইট ছাড়ার কথা থাকলেও ত্রুটি সারিয়ে আজ মঙ্গলবার বেলা ১১টার সময় এটি উড়াল দেয় বলে জানান বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।

আরও পড়ুন- জলকামান থেকে পানি ছিটিয়ে নারিতার রানওয়েতে বিমানকে অভ্যর্থনা

তিনি ঢাকা পোস্টকে বলেন, যাত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি সময়মতো যেতে পারেনি। বিমানের নিয়ম অনুসারে যাত্রীদের বিভিন্ন হোটেলে পাঠিয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

যাত্রীর নিরাপত্তার কথা প্রাধান্য দিয়ে ফ্লাইট বিলম্ব করা হয়েছে বলেও জানান তাহেরা খন্দকার। তিনি বলেন, ‘বেলা ১১টায় সব যাত্রী নিয়ে ফ্লাইটটা ছেড়ে গেছে। এখন তা নারিতার কাছাকাছি রয়েছে।’

আরও পড়ুন- বিমানের জাপান ফ্লাইট উদ্বোধন, এরপর টার্গেট চেন্নাই-মালদ্বীপ

প্রায় ১৭ বছর পর গত ১ সেপ্টেম্বর ঢাকা-নারিতা রুটের ফ্লাইট আবার চালু হয়। সপ্তাহে তিন দিন (শুক্রবার, সোমবার ও বুধবার) রাত ১১টা ৪৫ মিনিটে বিমানের ফ্লাইট ঢাকা থেকে নারিতার উদ্দেশে ছেড়ে যায়।

বিজ্ঞাপন

এদিকে নারিতা থেকে ঢাকার উদ্দেশে ফিরতি ফ্লাইট ছাড়ে প্রতি শনি, মঙ্গল ও বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টায়। ঢাকা-নারিতা রুটের ফ্লাইট লাভজনক না হওয়ায় ২০০৬ সালে বন্ধ করে দেওয়া হয়।

এআর/এমএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সভ্রমণ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদের ছুটিতে নাটোর: রাজকীয় আভিজাত্য আর সবুজের হাতছানি

ঈদের ছুটিতে নাটোর: রাজকীয় আভিজাত্য আর সবুজের হাতছানি

ঈদুল ফিতরকে সামনে রেখে বান্দরবানে হোটেল-রিসোর্ট শতভাগ বুকিং

ঈদুল ফিতরকে সামনে রেখে বান্দরবানে হোটেল-রিসোর্ট শতভাগ বুকিং

ঈদের আনন্দ দ্বিগুণ করতে ঘুরে আসুন নরসিংদীর আকর্ষণীয় দুই স্পটে

ঈদের আনন্দ দ্বিগুণ করতে ঘুরে আসুন নরসিংদীর আকর্ষণীয় দুই স্পটে

চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল