বিজ্ঞাপন

বিমানের ঊর্ধ্বতন দুই কর্মকর্তাকে বদলি

অ+
অ-
বিমানের ঊর্ধ্বতন দুই কর্মকর্তাকে বদলি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক পদে দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৮ অক্টোবর) বিমানের প্রশাসন বিভাগের এক আদেশে তাদের বদলি করা হয়।

আদেশে বলা হয়, পরিচালক (বিপণন ও বিক্রয়) যুগ্ম সচিব মো. কামরুল হাসান খানকে (জি-৫৩২২০) পরিচালক (কার্গো) এবং বিপণন বিভাগের মো. সালাউদ্দিনকে (পি-৩৩৭৪৭) নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পরিচালক (বিপণন ও বিক্রয়) এর (প্রশাসনিক ও আর্থিক ক্ষমতাসহ) ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আগে বিমানের পরিচালক পদে জনপ্রশাসন মন্ত্রাণালয় অন্য মন্ত্রণালয় থেকে কর্মকর্তাদের বিমানের পরিচালক হিসেবে নিয়োগ দিত। বর্তমানে বিমানের ৯টি পরিচালক পদের মধ্যে ৪ জন বিমানের নিজস্ব কর্মী ও বাকিরা বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা। 

বিজ্ঞাপন

এআর/এমএসএ