• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. এভিয়েশন
এসএসএল কমার্সের সঙ্গে বিমানের চুক্তি

অনলাইনে টিকিট কেটে ৩২ চ্যানেলে পেমেন্ট করতে পারবে বিমান যাত্রীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৮ ডিসেম্বর ২০২৩, ১৩:৫০
অ+
অ-
অনলাইনে টিকিট কেটে ৩২ চ্যানেলে পেমেন্ট করতে পারবে বিমান যাত্রীরা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং এসএসএল কমার্স-এর মধ্যে বিমান-এর ওয়েবসাইটের পেমেন্ট গেটওয়ে সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১৮ ডিসেম্বর) রাতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। 

এক বিজ্ঞপ্তিতে বিমান জানায়, এসএসএল কমার্স বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত শীর্ষ পিএসও প্রতিষ্ঠান, তারা তাদের কাস্টমারদের হয়ে বিভিন্ন ভোক্তা শ্রেণি থেকে ভিন্ন ভিন্ন ফাইন্যান্সিয়াল চ্যানেল হয়ে অর্থ সংগ্রহ করে সংগৃহীত অর্থ একীভূত করে কাস্টমারদের নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা করে থাকে। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এসএসএল কমার্সের মাধ্যমে বাংলাদেশের সব এমএফএস, ভিসা কার্ড, মাস্টার কার্ড, নেটিভ কার্ড এবং অনলাইন ব্যাংকিং চ্যানেলসহ মোট ৩২টি পেমেন্ট চ্যানেলের মাধ্যমে কাস্টমারদের কাছে সরাসরি অনলাইনে টিকিট বিক্রি করতে পারবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এসএসএল-এর সঙ্গে এপিআই-এর মাধ্যমে সংযুক্ত হবে, যার ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং যাত্রী উভয়ই টিকিট ক্রয়-বিক্রয়ে এবং টিকিটের অর্থ ফেরতের ক্ষেত্রে একটি নির্বিঘ্ন কেনাকাটার অভিজ্ঞতা পাবে।

বিজ্ঞাপন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ওয়েবসাইট থেকে টিকিট ক্রয় আরও সহজ করার ক্ষেত্রে এই চুক্তি একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছে বিমান।

এআর/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সএভিয়েশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরানি হামলায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর

ইরানি হামলায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার তিন কর্মী

এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার তিন কর্মী

ফ্লাইট এক্সপার্টের ২০ ব্যাংক হিসাব ফ্রিজ

ফ্লাইট এক্সপার্টের ২০ ব্যাংক হিসাব ফ্রিজ