• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. এভিয়েশন

সাড়ে ৮ ঘণ্টা বিমান চলাচল ব্যাহত, ঢাকার ফ্লাইট গেল সিলেট-চট্টগ্রাম

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২ জানুয়ারি ২০২৪, ১১:২৯
অ+
অ-
সাড়ে ৮ ঘণ্টা বিমান চলাচল ব্যাহত, ঢাকার ফ্লাইট গেল সিলেট-চট্টগ্রাম

ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৮ ঘণ্টা উড়োজাহাজ চলাচল ব্যাহত হয়েছে। 

বিজ্ঞাপন

এ সময় বিমানবন্দরে আসা ৬টি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে সিলেট ও চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইমলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন

ঢাকা-চেন্নাই রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট উদ্বোধন
সাউদিয়ার ঢাকাগামী ফ্লাইট ৩ ঘণ্টা উড়ে ফিরে গেল ওমান
একটি বা দুটি শৈত্যপ্রবাহ জানুয়ারিতে

বিজ্ঞাপন

তিনি জানান, কুয়াশার কারণে রাত ১২টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করতে পারেনি। ৯টায় যথারীতি ফ্লাইট অবতরণ শুরু হয়। ফ্লাইট চলাচল ব্যাহত থাকা অবস্থায় ৬টি ফ্লাইট চট্টগ্রাম ও সিলেটে পাঠানো হয়েছে। 

৯টার পর চট্টগ্রাম ও সিলেট থেকে ফ্লাইটগুলো ঢাকায় আসা করা শুরু করে। 

বিমানবন্দর সূত্র জানায়, এই সাড়ে ৮ ঘণ্টায় বিভিন্ন এয়ারলাইনের শারজাহ, মাস্কাট, গুয়াঞ্জু, দোহা ও সিঙ্গাপুর থেকে আগত ফ্লাইট সিলেটে ও চট্টগ্রামে অবতরণ করে।

বিজ্ঞাপন

এদিকে কুয়াশার কারণে সোমবার রাত ৩টা থেকে পৌনে ৯টা পর্যন্ত শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল।

এর আগে ১২ ও ১৩ ডিসেম্বর মধ্যরাতে ঘনকুয়াশার কারণে ফ্লাইট চলাচল বন্ধ ছিল শাহজালালে।

এআর/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিমানঢাকার খবরআবহাওয়ার খবরশীত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলছে তদন্তপ্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’