• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. এভিয়েশন

এয়ার ইন্ডিয়ার প্লেনে বোমাতঙ্ক, বিমানবন্দরে জরুরি অবস্থা

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
২২ আগস্ট ২০২৪, ১১:৩২
অ+
অ-
এয়ার ইন্ডিয়ার প্লেনে বোমাতঙ্ক, বিমানবন্দরে জরুরি অবস্থা

ভারতে মুম্বাই থেকে কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে যাওয়া এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বোমা হামলার হুমকির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর আন্তর্জাতিক বিমানবন্দরটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। পরে প্লেনটিকে নিরাপদ দূরত্বে সরিয়ে যাত্রীদের নামিয়ে আনা হয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, সকাল সাড়ে ৭টার সময় পাইলট জানান যে, প্লেনে বোমা রাখা রয়েছে বলে হুমকি দেওয়া হয়েছে। প্লেনটি বিমানবন্দরে অবতরণ করার পরেই কোনো ঝুঁকি না নিয়ে সেটিকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ৮টা ৪৪ মিনিটে প্লেনে থাকা ১৩৫ জন যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। যাত্রীরা নিরাপদে রয়েছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই প্লেনে সন্দেহজনক কোনো বস্তুর সন্ধান মেলেনি। কে বা কারা বোমা রাখা রয়েছে বলে হুমকি দিয়েছে সে বিষয়ে তদন্ত চলছে। তবে এ ঘটনায় বিমানবন্দরের পরিষেবা ব্যাহত হয়নি।

বিজ্ঞাপন

জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

এভিয়েশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার তিন কর্মী

এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার তিন কর্মী

ফ্লাইট এক্সপার্টের ২০ ব্যাংক হিসাব ফ্রিজ

ফ্লাইট এক্সপার্টের ২০ ব্যাংক হিসাব ফ্রিজ

এটিজেএফবি এভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ১০ নারী

এটিজেএফবি এভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ১০ নারী