• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. এভিয়েশন
বিমানে বোমা হামলার হুমকি

মেসেজ পেয়ে দুইটা ব্যাগ সন্দেহ করেছিলাম : বেবিচক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২২ জানুয়ারি ২০২৫, ১৬:৪৫
অ+
অ-
মেসেজ পেয়ে দুইটা ব্যাগ সন্দেহ করেছিলাম : বেবিচক চেয়ারম্যান

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়া বলেছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে। এটা পাকিস্তানি নম্বর। তিনি আমাদের তথ্য দিয়েছে। দুইটা ব্যাগ সন্দেহ করেছিলাম। তবে কিছু পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

বুধবার (২২ জানুয়ারি) বিকেল ৪টায় পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলা হুমকির সার্বিক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

বিমানে বোমা হামলার বার্তা আসে পাকিস্তানি নম্বর থেকে
প্লেনে তল্লাশি চালিয়ে বোমা ও বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি
শোনার পরে আতঙ্কিত হয়ে পড়েছিলাম : যাত্রী

তিনি বলেন, বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান রোম থেকে যাত্রা করে ঢাকায় ৯টা ২০ মিনিটে অবতরণ করে। ২৫০ জন যাত্রী ছিল। ১৩জন ক্রু ছিল। আমাদের এখানে আসার পর আমার সর্বোচ্চ প্রিপারেশন নেই। প্রতিটা সংস্থা সুন্দরভাবে কাজ করেছে। আমাদের পক্ষ থেকে প্রতিটা যাত্রী সুন্দরভাবে গেছে। যাত্রীদের দ্রুত বের করে, তিন চারটা লাইন করে, দ্রুত চেক করে টার্মিনালে নিয়ে এসেছি। তাদের জন্য খাবারের ব্যবস্থা ছিল টার্মিনালে। প্রত্যেকটা যাত্রী কোঅপারেশন করেছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এত বড় অপারেশনে কোনো ছন্দপতন হয় নাই। আমি বিমান বাহিনীর প্রধানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব। তাকে সংবাদটা দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই হাজির হয়ে গেছে।

বেবিচকের চেয়ারম্যান বলেন, যখন আমরা তদন্ত করি তখন দুইটা ব্যাগে সন্দেহ করেছিলাম। আমরা প্রতিটা লাগেজ স্ক্যানিং করে নামিয়েছি। নীচে আবার স্ক্যানিং করেছি। টোটাল জিনিসটা খুব সুন্দর করে করা হয়েছে। সবাই সুস্থ আছেন ভালো আছেন।

বেবিচকের চেয়ারম্যান বলেন, হোয়াটসঅ্যাপে আমাদের কন্ট্রোলরুমে মেসেজটি এসেছে, সেখান থেকে চলে গেছে ইডির রুমে, সঙ্গে সঙ্গে ইউএসই টিমকে অ্যালার্ট করা হয়।আমরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে অ্যাকশনে নেমে পড়ি।  আমরা যখন যাত্রীদের প্রাণ নিয়ে কাজ করি, একটা থ্রেড হল, আমাদের শতভাগ প্রস্তুত নিয়ে কাজ করতে হয়। কারণ আমরা তো তখন জানি না যে একটা রিয়েল নাকি আনরিয়েল।

বিজ্ঞাপন

তথ্যদাতার সঙ্গে একাধিকবার মেসেজ আদান-প্রদান হয়েছে জানিয়ে তিনি বলেন, তথ্য দাতা দুজনের কথা বলেছেন। তথ্য তথা একটি লাগেজের ছবিও দিয়েছেন। এই ধরনের লাগেজ হতে পারে বলে তিনি জানিয়েছেন। উনাকে কল করা আছে কিন্তু তিনি কল রিসিভ করেন না। আমরা থ্রেট পাইলে যে প্রসেস নেওয়া দরকার আমরা সেটাই নিয়েছি। আমরাও সতর্ক ছিলাম, এটা  হয়ত আমাদের দৃষ্টি এড়ানোর জন্য অন্য কোনো ঝামেলাও হতে পারতো। অ্যালার্ট জারি করেছিলাম, যাতে প্রত্যেক লাগেজ, সতর্কতার সঙ্গে চেক করা হয়।

এমএসআই/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়শাহজালাল বিমানবন্দরবিমান বাংলাদেশ এয়ারলাইন্সএভিয়েশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মন্ত্রীর পর আকস্মিক বিমানবন্দর পরিদর্শনে গেলেন বিমান প্রতিমন্ত্রী

মন্ত্রীর পর আকস্মিক বিমানবন্দর পরিদর্শনে গেলেন বিমান প্রতিমন্ত্রী

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

শাহজালালের ভিভিআইপি ও অভ্যন্তরীণ টার্মিনাল ঘুরে দেখলেন বিমানমন্ত্রী

শাহজালালের ভিভিআইপি ও অভ্যন্তরীণ টার্মিনাল ঘুরে দেখলেন বিমানমন্ত্রী

এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার তিন কর্মী

এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার তিন কর্মী