• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. এভিয়েশন

নারী দিবসে শুধু নারীদের দিয়ে চলবে বিমানের বিশেষ ফ্লাইট

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৭ মার্চ ২০২৫, ২৩:৩২
অ+
অ-
নারী দিবসে শুধু নারীদের দিয়ে চলবে বিমানের বিশেষ ফ্লাইট

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নারীদের ক্ষমতায়ন ও সমতার বার্তা পৌঁছে দিতে বিশেষ একটি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। কাল শনিবার (৮ মার্চ) ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে বিজি ৩৮৮ ফ্লাইটটি পরিচালিত হবে সম্পূর্ণ নারী ক্রুদের দ্বারা।

বিজ্ঞাপন

শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, এই বিশেষ ফ্লাইটের ককপিটে থাকবেন ক্যাপ্টেন আনিতা, ফার্স্ট অফিসারের দায়িত্ব পালন করবেন তাবাসসুম। এছাড়া, ফ্লাইট পরিচালনায় থাকবেন আরও পাঁচ নারী কেবিন ক্রু।

রাষ্ট্রায়ত্ত্ব বিমান সংস্থাটি জানিয়েছে, নারীদের দক্ষতা, নেতৃত্ব ও সক্ষমতাকে তুলে ধরতে তারা এই উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটি মনে করে, এ ধরনের উদ্যোগ কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণকে আরও উৎসাহিত করবে এবং বৈষম্য দূরীকরণের বার্তা দেবে।

প্রতিবছর ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। এ বছর নারী দিবসের প্রতিপাদ্য "সমতার পথে এগিয়ে চলি", যা নারীদের ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে।

বিজ্ঞাপন

এআর/এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সনারী দিবসভিন্ন স্বাদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

ফের চালু হচ্ছে ঢাকা-ম্যানচেস্টার রুট

ফের চালু হচ্ছে ঢাকা-ম্যানচেস্টার রুট

১৬ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করবে ইসি ও ইউএনডিপি

১৬ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করবে ইসি ও ইউএনডিপি

চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৪ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৪ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল