• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. এভিয়েশন

বিমানবন্দরকে চমৎকার গেটওয়ে হিসেবে সাজাতে হবে : বিমান উপদেষ্টা 

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৭ এপ্রিল ২০২৫, ১৯:১৩
অ+
অ-
বিমানবন্দরকে চমৎকার গেটওয়ে হিসেবে সাজাতে হবে : বিমান উপদেষ্টা 

দেশের বিমানবন্দরগুলোকে চমৎকার গেটওয়ে হিসেবে সাজাতে হবে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, আলোকিত আগামীর পথে এখনই পা ফেলতে হবে, কারণ সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি  সুন্দর ও সম্ভাবনাময় স্বদেশ রেখে যেতে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও ন্যায়পরায়ণতার সাথে কাজ করতে হবে।

আরও পড়ুন

সংস্কার নিয়ে আলোচনা চালাতে চাই, বোঝাতে চাই বিএনপি কতটা সিরিয়াস
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে হলে প্রথমে ডোমেস্টিক ট্যুরিজমের বিকাশে গুরুত্ব দিতে হবে। এজন্য পর্যটন স্পটগুলোর উন্নয়ন, সেবার মান বৃদ্ধি করতে হবে। বিমানবন্দরকে চমৎকার গেটওয়ে হিসেবে সাজাতে হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয় ও অধীন সংস্থাসমূহের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল শেখ বশিরউদ্দীন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা নিযুক্ত হন। তিনি বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়েরও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

এআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মন্ত্রীর পর আকস্মিক বিমানবন্দর পরিদর্শনে গেলেন বিমান প্রতিমন্ত্রী

মন্ত্রীর পর আকস্মিক বিমানবন্দর পরিদর্শনে গেলেন বিমান প্রতিমন্ত্রী

এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার তিন কর্মী

এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার তিন কর্মী

দ্রুতই চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল : বিমানমন্ত্রী

দ্রুতই চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল : বিমানমন্ত্রী

তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের সঙ্গে বসছে দুই মন্ত্রণালয়

শনিবার আপডেট নেবেন প্রধানমন্ত্রীতৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের সঙ্গে বসছে দুই মন্ত্রণালয়