আজও মধ্যপ্রাচ্যের ৩২টি ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
আজ (মঙ্গলবার) মোট ৩২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র ঢাকা পোস্টকে জানায়, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি এবং ১০ মার্চ ৩২টি ফ্লাইট বাতিল হয়।
আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে— কুয়েতের দুটি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই) চারটি, গালফ এয়ার (বাহরাইন) চারটি, কাতার চারটি, এমিরেটস (ইউএই) চারটি, জাজিরা (কুয়েত) চারটি, ফ্লাইদুবাই (ইউএই) চারটি,
বিমান বাংলাদেশ (বাংলাদেশ) তিনটি ও ইউএস-বাংলার (বাংলাদেশ) তিনটি। সব মিলিয়ে এ পর্যন্ত সর্বমোট বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা ৩৬৭টি।
এএসএস/এনএফ