বৃহস্পতিবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
যার পরিপ্রেক্ষিতে বুধবার (১১ মার্চ) মোট ২৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সেই সঙ্গে আগামীকালও (১২ মার্চ) ২৪টি ফ্লাইট বাতিলের তালিকায় রয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র ঢাকা পোস্টকে জানায়, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি এবং ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২ টি, ১১ মার্চ ২৭টি ফ্লাইট বাতিল হয়।
আগামীকাল (বৃহস্পতিবার) বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে– কুয়েত ৪টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই) ৪টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, কাতার ৪টি, এমিরেটস (ইউএই) ৪টি, জাজিরা (কুয়েত) ৪টি, ফ্লাইদুবাই (ইউএই) ২টি সহ মোট ২৪টি ফ্লাইট বাতিল হয়েছে। সবমিলিয়ে এ পর্যন্ত সর্বমোট বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা ৪১৯টি।
এএসএস/এসএম