• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. এভিয়েশন

হঠাৎ বেবিচকের লাইসেন্সিং কর্মকর্তা প্রত্যাহার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৫ মার্চ ২০২৬, ১৬:৫১
অ+
অ-
হঠাৎ বেবিচকের লাইসেন্সিং কর্মকর্তা প্রত্যাহার

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পরিচালক (পিইএল, এক্সাম অ্যান্ড ট্রেনিং) সাইফুল হক শাহকে প্রত্যাহার করা হয়েছে। তিনি পাইলটদের লাইসেন্স, পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মকর্তা।

বিজ্ঞাপন

বেবিচক সূত্র জানায়, তার বিরুদ্ধে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলটদের লাইসেন্স প্রদানে জালিয়াতির অভিযোগের তদন্ত চলছিল।

গত বৃহস্পতিবার (১২ মার্চ) বেবিচকের সহকারী পরিচালক (প্রশাসন) মো. তিরান হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাকে বেবিচকের সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।  

রোববার (১৫ মার্চ) বেবিচক থেকে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

আদেশে ১২ মার্চ তারিখ থেকে সাইফুল হক শাহকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। এছাড়াও তার নৈমিত্তিক ছুটির হিসাবও চাওয়া হয়েছে। 

পিইএল, এক্সাম অ্যান্ড ট্রেনিং কর্মকর্তা মূলত পাইলট, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, ফ্লাইট ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন এভিয়েশন পেশাজীবীদের লাইসেন্স ইস্যু ও নবায়ন, লাইসেন্সের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা আয়োজন ও তদারকি, অনুমোদিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট রেকর্ড সংরক্ষণের কাজ করেন।

বেবিচকের দায়িত্বশীল সূত্র জানায়, সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪ পাইলটের জালিয়াতি করে লাইসেন্স দেওয়ার তথ্য সামনে আসে। এই ঘটনায় বিমান ও বেবিচকে পৃথক কমিটিও হয়। তদন্তে সাইফুল হক শাহ'র জড়িত থাকার নাম আসে। তবে, সেই কারণে তাকে সরানো হয়েছে কি না এবিষয়ে নিশ্চিত করেনি বেবিচক।

বিজ্ঞাপন

এআর/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বেবিচক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আজও বাতিল মধ্যপ্রাচ্যের ২৩ ফ্লাইট

আজও বাতিল মধ্যপ্রাচ্যের ২৩ ফ্লাইট

শুক্রবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল

শুক্রবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল

আজও মধ্যপ্রাচ্যের ২৮ ফ্লাইট বাতিল

আজও মধ্যপ্রাচ্যের ২৮ ফ্লাইট বাতিল

বিমানবন্দর এলাকায় দুর্ঘটনা মোকাবিলায় যৌথ উদ্যোগ

বেবিচক–ফায়ার সার্ভিস সমঝোতাবিমানবন্দর এলাকায় দুর্ঘটনা মোকাবিলায় যৌথ উদ্যোগ