বিজ্ঞাপন

নভোএয়ারে ২৩২৩ টাকার মাসিক কিস্তিতে কক্সবাজার ভ্রমণ

অ+
অ-
নভোএয়ারে ২৩২৩ টাকার মাসিক কিস্তিতে কক্সবাজার ভ্রমণ

সর্বনিম্ন মাত্র ২৩২৩ টাকার মাসিক কিস্তিতে তিন দিন দুই রাতের আকর্ষণীয় কক্সবাজার ভ্রমণ প্যাকেজ অফার ঘোষণা করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। এই অফারটি আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

বিজ্ঞাপন

অফারটি উপভোগ করতে ভ্রমণকারীদের ন্যূনতম দুই জনের জন্য প্যাকেজটি ক্রয় করতে হবে।

এই প্যাকেজের আওতায় কক্সবাজার যাওয়া-আসার এয়ার টিকিট (সব ধরনের ট্যাক্সসহ), হোটেল সি প্যালেসে থাকা এবং কক্সবাজার বিমানবন্দর থেকে হোটেলে যাওয়া-আসাসহ নানা সুবিধা রয়েছে। ছয় মাসের কিস্তি পরিশোধে ভ্রমণকারীদের কোনো ধরনের অতিরিক্ত চার্জ বা ফি দিতে হবে না।

নভোএয়ার জানিয়েছে, এই অফারের জন্য তারা দেশের শীর্ষ ২৪টি ব্যাংকের সাথে চুক্তি করেছে। এসব ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা কিস্তি সুবিধার মাধ্যমে এই প্যাকেজ ক্রয় করতে পারবেন।

বিজ্ঞাপন

ভ্রমণপিপাসুরা এই প্যাকেজের আওতায় কক্সবাজারের জনপ্রিয় ১৭টি হোটেলের মধ্যে পছন্দানুযায়ী যেকোনো একটিতে থাকতে পারবেন। তবে হোটেল রুমের মান অনুযায়ী প্যাকেজের মূল্য পরিবর্তিত হবে।

তালিকায় থাকা হোটেলগুলোর মধ্যে রয়েছে– হোটেল সি প্যালেস, উইনডি টেরেস, গ্রেস কক্স স্মার্ট হোটেল, হোটেল কল্লোল, নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল, বেস্ট ওয়েস্টার্ন বে হিল, হোটেল কক্স টু ডে, লং বিচ হোটেল, ওশান প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্ট, গ্রীন নেচার রিসোর্ট এন্ড সুইট, সীগাল হোটেল, রামাদা হোটেল, ডেরা রিসোর্ট এন্ড স্পা, সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা, স্বপ্নীল সিন্ধু (বাংলাদেশ নেভি ফ্লিট ক্লাব) এবং হোটেল গ্র্যান্ড প্যাসিফিক।

বর্তমানে নভোএয়ার কক্সবাজার ছাড়াও প্রতিদিন চট্টগ্রাম, সিলেট এবং সৈয়দপুর রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

বিজ্ঞাপন

বিআরইউ