চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দীর্ঘ ১ বছর ৭ মাস পর ফ্লাইদুবাইয়ের চট্টগ্রাম–দুবাই রুটে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১ এপ্রিল) থেকে এ রুটে প্রতিদিন একটি আগমনী ও একটি বহির্গমণ ফ্লাইট পরিচালনা শুরু করেছে এয়ারলাইনসটি।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বুধবার সকাল সোয়া ৯টায় ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইট দুবাই থেকে চট্টগ্রামে অবতরণ করে। এরপর সকাল পৌনে ১০টায় চট্টগ্রাম থেকে ফ্লাইটটি দুবাইয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়।
বিজ্ঞাপন
তিনি বলেন, ফ্লাইট পুনরায় চালু হওয়ার ফলে সপ্তাহে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগমনী ও বহির্গমণ মিলিয়ে ১৪টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বৃদ্ধি পাচ্ছে। এটি যাত্রীদের যাতায়াত সহজ করবে এবং ব্যবসায়িক ও পর্যটন কার্যক্রমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত করবে।
এমআর/এমএসএ
