দেশি বিমান পরিষেবা সংস্থাগুলোকে স্বস্তি দিতে দেশের প্রধান ও বড় বিমানবন্দরগুলোর ল্যান্ডিং-পার্কিং চার্জ ২৫ শতাংশ হ্রাস করেছে ভারত। আগামী ৩ মাস শুধুমাত্র দেশীয় বিমান পরিষেবাদাতা সংস্থাগুলো তাদের অভ্যন্তরীণ ফ্লাইটগুলোর বেলায় এই ছাড় ভোগ করবে।
বিজ্ঞাপন
ভারতের বিমানবন্দরগুলোর অর্থনীতি বিষয়ক কর্তৃপক্ষ এয়ারপোর্টস ইকোনমিক রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (এইআরএ)-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। এইআরএ-এর কর্মকর্তারা জানিয়েছেন, ইরানে যুদ্ধের কারণে জেট ফুয়েল বা বিমানে ব্যবহারযোগ্য জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ভারতের দুই বৃহত্তম বিমান পরিষেবাদাতা সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্স এবং এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স বিমানবন্দরগুলোর কিছু চার্জ কমানোর আবেদন করেছিল। সেই আবেদনে সাড়া দিয়েই এ পদক্ষেপ নিয়েছে ডিজিএসএ।
আন্তর্জাতিক এয়ারলাইন লবি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে বিমান পরিষেবাদাতা সংস্থাগুলোর সবচেয়ে বেশি অর্থ ব্যয় হয় ৩ খাতে— জ্বালানি, জনবলের বেতন-ভাতা এবং বিমানবন্দরের ল্যান্ডিং-পার্কিং চার্জ।
সরকারের নির্দেশনায় এয়ারপোর্টস ইকোনমিক রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (AERA) জানিয়েছে যে, চার্জের এই অস্থায়ী হ্রাস অবিলম্বে কার্যকর হবে এবং রাজস্ব আদায়ে কোনো ঘাটতি থাকলে তা ভবিষ্যতের শুল্ক পর্যালোচনায় সমাধান করা হবে।
বিজ্ঞাপন
সূত্র : রয়টার্স
এসএমডব্লিউ
