বিজ্ঞাপন

বেবিচকের উপ-পরিচালক মো. ওয়াদিদুজ্জামানের মৃত্যু

বেবিচকের উপ-পরিচালক মো. ওয়াদিদুজ্জামানের মৃত্যু

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স বিভাগের উপপরিচালক (বাইল্যাটেরাল নেগোসিয়েশন) মো. ওয়াদিদুজ্জামান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৯ মে) ভোর সাড়ে ৪টায় ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ জানান, কিডনি প্রতিস্থাপন অস্ত্রোপচারের পর সুস্থতা লাভের পর্যায়ে থাকাকালীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে বেবিচক পরিবারের সদস্যরা মর্মাহত ও গভীরভাবে শোকাহত। 

তিনি জানান, বেবিচকের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং মহান আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। 

একই সঙ্গে শোকাহত পরিবারকে এ অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেওয়ার জন্য দোয়া করা হয়েছে।

এআর/এসএম

বিজ্ঞাপন